ঈশ্বরদী উপজেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় এক যুবককে আটক করেছে পাকশী হাইওয়ে পুলিশ। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে।
আটককৃত হলেনঃ ঈশ্বরদী শহরের দরিনারিচা এলাকার এস.এম আলমের ছেলে মাহফুজ আলম নিতু (২৪)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পাকশী লালন শাহ সেতু ওপর দিয়ে গরু ব্যবসায়ী মো: সাজু মিয়া গরুর ট্রাক নিয়ে যাওয়ার সময় পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যক্তি তাকে আটক করে ৫০ হাজার টাকা দাবি করেন।
তিনি জানায়, টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, “বুধবার সন্ধ্যায় পাকশীর লালন শাহ সেতুর টোল প্লাজার উপর গাড়ি যাওয়ার সময় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।




Users Today : 179
Views Today : 254
Total views : 191944
