বিমানের চাকা পাংচার- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে।
ল্যান্ডিং গিয়ারে সমস্যা চালকের নজরে আসার পর গতকাল ১ মার্চ, শুক্রবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে।

গতকাল দুপুর ২টা ৫৯ মিনিটে বিজি-৪০২ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ওসমানী বিমানবন্দরের স্টেশন ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ যুগান্তরকে বলেন, বিমানটি আকাশে উড্ডয়নের পরপরই এ সমস্যা ধরা পড়ে পাইলটের কাছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ৬১ জন যাত্রী নিয়ে বিমানটি সিলেট থেকে ছাড়ার পরপরই ল্যান্ডিং গিয়ারের সমস্যাটি বুঝতে পারেন পাইলট।
পরে বিমানটি জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন পাইলট। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ক্রুরাও নিরাপদে আছেন। বিমানটি মেরামতের কাজ করা হচ্ছে।
সূত্র- যুগান্তর।





Users Today : 62
Views Today : 72
Total views : 178034
