আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত টানা ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকার বেশ কয়েকটি এলাকায়।
গত কয়েক দিন ধরেই যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। এদিকে মেট্রোরেলের নির্মাণকাজের জন্য আরো ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
মেট্রোরেলের কাজের জন্য শাহবাগ এলাকায় পুরনো লাইন স্থানান্তর ও নতুন লাইন নির্মাণের কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস বিতরণ কোম্পানির পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান।
তিতাস জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর তেজগাঁও, ধানমণ্ডি, রামপুরা, বনশ্রী, শান্তিনগর, কাকরাইল, গুলিস্তান, আজিমপুর ও মিরপুরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার সকাল ৮টা থেকে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।




Users Today : 68
Views Today : 73
Total views : 182624
