বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনটির জন্য ভালোবাসা নাকি, ভালোবাসার জন্য এইদিনটি খুঁঁজি উত্তর নেই, এই দিনটির জন্য ভালোবাসা হলে বাকী দিনগুলিতে কি ভালোবাসার প্রয়োজন নেই?
১৪ ফেব্রুয়ারি বলতে আমরা বুঝি একজন তরুণ-তরুণী, প্রেমিক-প্রেমিকা, হাতে হাত রেখে ঘুরে বেড়াবে, গল্প-গুজব করবে, একজন অন্যজনকে ফুল, কার্ড, চকলেট ইত্যাদি দিয়ে শুভেচ্ছা জানাবে। পৃথিবী ততদিন বেঁচে থাকবে, যতদিন পৃথিবীতে ভালোবাসা থাকবে, আর ভালোবাসা নিদিষ্ট কার জন্য নয় ভালোবাসা সবার জন্য, বিধাতার সব সৃষ্টির জন্য।
বিশ্ব ভালোবাসা দিবস তাৎর্পয কী ? এই ভালোবাসা কি প্রেমি-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ? নাকি সবাইকে ভালোবাসতে বলে। দিনটির মর্মবাণী ‘আত্মকেন্দ্রিকতা থেকে মুক্তি হওয়া, পরের জন্য নিজকে উৎসর্গ করা, নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসা’। ভালোবাসা আমাদের উৎসর্গ করতে শিখায়। শেখায় হাসি আনন্দ ভাগা-ভাগি করে নিতে। আজকের এই দিনটি নাম করণের পিছনে রয়েছে এক করুণ ইতিহাস। তৃতীয় শতাব্দীতে রোমে সম্রাট ক্লোডিয়াস এর সময়ে ভ্যালেন্টাইন নামে একজন পুরোহিত ছিল। বিশেষ করে তিনি যুবক-যুবতীদের মাঝে কাজ করতেন। কিন্ত বিশেষ কারণে পুরোহিত সম্রাটের রোষানলে পড়েন। কারণ হলো সম্রাট তখন সেনাবাহিনীতে লোকবল বাড়াতে চাচ্ছেন, কিন্তু যুবকরা সেনাবাহিনীতে যোগ দিতে চাচ্ছিল না। কারণ তাদের পরিবার ও স্ত্রী আছে। রাজ্য বিবাহিত যুবকেরা অবিবাহিত যুবকদের চেয়ে দুর্বল। তাই রাজা জারি করলেন যুবকেরা আর বিবাহ করতে পারবে না, যুদ্ধে যেতে হবে। বিষয়টি অমানবিক হলেও প্রতিবাদ করার মতো সাহস ছিল না। আর কেউ এ বিষয়ে প্রতিবাদ করলে তার মৃত্যুবরণ করতে হবে। তাই এ পরিস্তিতে একজন এগিয়ে আসলেন এবং গোপনে বিবাহ উপযুক্ত ছেলে-মেয়েদের বিবাহ দিতে শুরু করলেন। এই পুরোহিতের নাম ভ্যালেন্টাইন । যখন সম্রাট এই ঘটনা জানতে পারলেন তখন তিনি খুব রেগে গেলেন। তাকে কারাগারে নিক্ষেপ করলেন। মনে করা হয় ভ্যালেন্টাইন যখন কারাগারে ছিলেন তখন কারারক্ষীর মেয়ে ভ্যালেন্টাইন প্রেমে পড়েন, কারণ প্রায়ই তাকে দেখতে আসতেন। এর কিছু দিন পর ১৪ ফেব্রুয়ারি সম্রাটের নির্দেষে ভ্যালেন্টাইনের শিরচ্ছেদ করা হয়। কথিত আছে, ওই দিনে প্রথম তিনি মেয়েটিকে জানান তার ভালোবাসার কথা। চিটিতে লেখা ছিল ‘FROM YOUR VALENTINE’ যা আজ ও প্রচলিত।
প্রায় ১৭০০ বছর আগে ঘটে যাওয়া এই দিনটিকে ইউরোপ পরিচিত করে তোলেন। চতুর্দশ শতকের জিওফ্রে চসার নামে এক ভদ্রলোক। ধীরে ধীরে এর ব্যাপ্তি ইউরোপের বিভিন্ন দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও বাংলাদেশের মতো এশিয়ার বিভিন্ন দেশে পৌঁছায়। বিশ্ব ভালোবাসা দিবস দসেন্ট ভ্যালেন্টাইনস ডে। শুধু তরুণ-তরুণী শুধু নয়, নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন। এ ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি। কিন্তু শুধু একটি দিন ভালোবাসার জন্য কেন? এ প্রশ্নে কবি নির্মলেন্দু গুণের ছোট জবাব, ভালোবাসা একটি বিশেষ দিনের জন্য নয়। সারাবছর, সারাদিন ভালোবাসার। তবে আজকের এ দিনটি ভালোবাসা দিবস হিসেবে বেছে নিয়েছে মানুষ। নাহিদ বাবু





Users Today : 107
Views Today : 116
Total views : 177367
