নায়ক সিয়াম আহমেদ এবারের বিজয় দিবসে তার দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন। অনেকটা ঘরোয়া আয়োজনে হয়েছে এ বিয়ে। আগামী বছর বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হবে বলে জানিয়েছেন সিয়াম।
সিয়ামের স্ত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তী। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতক শেষ করেছেন তিনি। এখন একটি অনলাইন বিপণন প্রতিষ্ঠানের সহকারী জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
জানা গেছে, অবন্তীর সঙ্গে প্রায় নয় বছরের পরিচয় সিয়ামের। মূলত অবন্তী সিয়ামের ঘণিষ্ঠ বন্ধুর বোন। পরিচয়ের পর সিয়াম-অবন্তী প্রেম করেছেন সাত বছর ধরে।




Users Today : 159
Views Today : 202
Total views : 182050
