গণভবনে দ্বিতীয় দফা সংলাপ সফল না হলে রোডমার্চসহ একাধিক কর্মসূচী ঘোষণা দেয়া হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। কিন্তু আজ সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্ট রাজশাহী অভিমুখে রোডমার্চ কর্মসূচী স্থগিত করেছে। তবে ৯ নভেম্বর রাজশাহীতে সমাবেশ হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে তফসিল না পেছালে ইসি অভিমুখে পদযাত্রা কর্মসূচীর যে ঘোষণা দেয়া হয়েছিল, তা ঠিক কখন পালিত হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি ঐক্যফ্রন্টে।
আজ রাতে এসব তথ্য জানান, বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান।





Users Today : 148
Views Today : 156
Total views : 182707
