আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার আগে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এদিকে গত মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, সংলাপ সফল না হলে, দাবি না মেনে তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন ভবন অভিমুখে পদযাত্রা করবে ঐক্যফ্রন্ট। ফখরুলের হুঁশিয়ারির পর বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেয় আওয়ামী লীগ। সেখানে ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্তে অটল থাকতে ইসিকে পরামর্শ দেয় দলটি।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে সতর্কাবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশনার পর রাজধানীতে টহল দিতে দেখা যায় র্যাব সদস্যদের। বিভিন্ন স্থানে সতর্ক প্রহরায় দেখা যায় টহল ও থানা পুলিশ সদস্যদের।





Users Today : 148
Views Today : 156
Total views : 182707
