বাংলাদেশ ও কলকাতায় একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘নাকাব’ ।
শাকিবের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন কলকাতার দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা।
এবার ছবির প্রচারণায় ঢাকায় আসছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়া।
আগামী ২১ সেপ্টেম্বর দুই বাংলায় ছবিটি মুক্তি পাবে। আর এ জন্য ১৬ সেপ্টেম্বর ঢাকায় আসবেন জনপ্রিয় এই দুই অভিনেত্রী।
কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় ‘নাকাব’ ছবিটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা রাজীব কুমার বিশ্বাস।
শাকিব খান, নুসরাত জাহান, সায়ন্তিকা ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।
আগামী সপ্তাহে ছবিটি সেন্সরে জমা দেওয়া হবে বলে জাজ সূত্রে জানা গেছে।




Users Today : 146
Views Today : 162
Total views : 176051
