• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

খালেদার মুক্তির দাবিতে বিক্ষোভ রাজধানীতে

Admin by Admin
সেপ্টেম্বর ৮, ২০১৮
in Uncategorized
0 0
0
খালেদার মুক্তির দাবিতে  বিক্ষোভ রাজধানীতে
0
SHARES
50
VIEWS
Share on FacebookShare on Twitter

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। শনিবার সকাল ৮টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোডে এ ঝটিকা মিছিল হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী সংবাদ মাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন কারাগারে খুব অসুস্থ। সরকার প্রতিহিংসা করে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে। বিএনপির পক্ষ থেকে বার বার বলার পরও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, এটা অমানবিক।

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবি জানিয়েছে বিএনপির এই মুখপাত্র বলেন, অন্যথায় খুব শিগগিরই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

 

বরিশালে পুলিশি বেস্টনীতে বিএনপি’র পৃথক বিক্ষোভ সমাবেশ

বেগম খালেদা জিয়ার মুক্তি এবং কারাগারের ভিতরে আদালত স্থানান্তরের প্রতিবাদে বরিশালে পুলিশের কঠোর বেস্টনীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মহানগর বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক এবং মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুলসহ অন্যান্যরা।

এর আগে শনিবার সকাল ১০টায় একই স্থানে একই দাবীতে উত্তর ও দক্ষিন জেলা দক্ষিন বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপিতত্ব করেন দক্ষিন জেলা দক্ষিন বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন। এসময় বক্তব্য রাখেন দক্ষিন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন সহ বিভিন্ন উপজেলা বিএনপি’র নেতারা।

দুটি সমাবেশ থেকে বক্তারা কারাগারের ভিতরে আদালত স্থানান্তরের প্রতিবাদ এবং অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। এদিকে বিএনপি’র পৃথক বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে সদর রোডের বিএনপি কার্যালয় চত্ত্বরসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

বাগেরহাটে বিএনপির সমাবেশে পুলিশের বাধা, আটক ৫

কারাগারে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিচারে আদালত স্থাপনের প্রতিবাদে বাগেরহাটে বিএনপি’র প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধা প্রদানসহ জেলা ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার সকালে শহরের সরুই এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু করলে পুলিশ বাধা দেয়। পলিশের বাধার মধ্যে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময়ে দলীয় অফিসের সামনে থেকে পুলিশ জেলা ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করে। আটককৃতরা হলেন আতিক, অনি, সোহাগ, মহিউদ্দিন ও লিটন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপি’র সভাপতি নিশ্চিত করেছেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক জেলা ছাত্রদলের ৫ নেতাকর্মীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Previous Post

সাঁতার কেটে ৬১ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার

Next Post

৫১৬ জনবল নিচ্ছে ফায়ার সার্ভিস

Admin

Admin

Next Post
৫১৬ জনবল নিচ্ছে ফায়ার সার্ভিস

৫১৬ জনবল নিচ্ছে ফায়ার সার্ভিস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 4 5 1 1
Users Today : 21
Views Today : 23
Total views : 176088
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In