খাবারের ব্যাপারে সবার পছন্দ এক রকম হয় না। তাই সবার রান্নার ধরনও আলাদা। দেখা যায় একই উপাদান দিয়ে একেকজন ভিন্নভাবে রান্না করে। যেমন, পুইশাকের কথাই বলি। যেগুলো খুবই সুস্বাদু ও পুষ্টিকর। তার মধ্যে অন্যতম মজাদার রান্না হচ্ছে পুইশাক পাকোড়া। চাইলে বিকেলের নাস্তায় রাখতে পারেন এই পাকোড়াটি । চলুন তাহলে রেসিপিটি দেখে নিই।
উপকরণ :
পুইশাক কুচি– এক কাপ
চালের গুঁড়া– হাফ কাপ
পেঁয়াজ কুচি– এক কাপ
কাঁচামরিচ কুচি–পাঁচ/সাতটি
আদা–রসুন বাটা– এক চা চামচ
লবণ– পরিমাণমতো
গরম মসলা গুঁড়া– আধা চা চামচ
জিরা গুঁড়া– আধা চা চামচ
ধনে গুঁড়া – আধা চা চামচ
হলুদ গুঁড়া– আধা চা চামচ
ডিম– একটা
প্রস্তুত প্রণালি :
একটি পাত্রে শাক, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ডিম এবং সব মসলা গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিন। বেশি নরম হয়ে গেলে সামান্য চালের গুঁড়া মিশিয়ে নিন আর শক্ত হয়ে গেলে সামান্য পানি মিশান। এবার ডুবো তেলে পাকোড়া ছেড়ে মুচমুচে করে ভেজে নিন। এবার হালকা বিট লবণ ওপরে ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।





Users Today : 68
Views Today : 102
Total views : 184252
