লাউ আমদের দেশের একটি স্বাস্থ্যকর, জনপ্রিয় সবজি। এতে রয়েছে ভিটামিন সি, বি, কে, এ, ই ইত্যাদি। লাউ এমন একটি সবজি যার খোসা থেকে শুরু করে পাতা, ডগা সবই খাওয়া যায়। এর নানারকম রান্না সবাই কম বেশি খেয়েছেন। তবে লাউ পাতার ভর্তা হয়তো সবাই খাননি। তাই আমাদের আজকের আয়োজন লাউ পাতার ভর্তা। এটি খেতে খুবই মুখরোচক। চলুন তাহলে এই মজাদার রেসিপিটি দেখে নিই।
উপকরণ
লাউ পাতা– দুই পিস
পেঁয়াজকুচি– আধা কাপ
কাঁচা মরিচ– পাঁচটা
সয়াবিন তেল– এক টেবিল চামচ
লবণ– স্বাদ অনুযায়ী
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি কড়াইয়ে লাউ পাতা, তেল, পেঁয়াজকুচি,কাঁচা মরিচ,ধনেপাতা,লবণ সব দিয়ে ভেজে নিন। ভালো করে ভাজা হলে এবার সব মিহি করে বেটে নিন। এবার পরিবেশন করুন পছন্দ মতো গরম গরম ভাতের সঙ্গে।





Users Today : 69
Views Today : 103
Total views : 184253
