দুই দিনের টানা বৃষ্টিতে ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে। বন্যায় মৃত্যু হয়েছে ১৬ জনের। উদ্ধারকাজে নেমেছে ভারতীয় বায়ু সেনা।
বৃষ্টিতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায়। সেখানে গত দুই দিনে বন্যার পানিতে ভেসে গেছেন ছয়জন। এ ছাড়া উত্তর প্রদেশের ললিতপুর ও ঝাঁসি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ১৪ জনকে।
রাজ্যের সীতাপুর জেলায় তিনজন, আমেথিতে দুজন, ওউরাইয়াতে দুজন ও অন্যান্য এলাকায় আরো তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা বৃষ্টির দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে চারশ ঘরবাড়ি।
এদিকে উত্তর প্রদেশের আবহাওয়া কার্যালয় জানিয়েছে, আপাতত পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো আশা নেই। বরং আরো ভারি বৃষ্টিপাত হতে পারে। ফলে বন্যা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে।
উত্তর প্রদেশের রিলিফ কমিশনার সঞ্জয় কুমার জানিয়েছেন, ললিতপুরে ভয়াবহ বন্যায় আটকে পড়া ছয়জনকে উদ্ধার করেছে ভারতীয় বায়ু সেনা। এ ছাড়া ঝাঁসি এলাকার একটি দ্বীপে আটকে পড়া আট মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে।




Users Today : 164
Views Today : 182
Total views : 176663
