• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

মেসির আবারও নিজের হ্যাটট্রিক বিসর্জন

Admin by Admin
সেপ্টেম্বর ৩, ২০১৮
in Uncategorized
0 0
0
মেসির আবারও নিজের হ্যাটট্রিক বিসর্জন
2
SHARES
42
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

লা লিগায় উয়েস্কাকে ৮-২ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মেসি ও সুয়ারেজ জোড়া গোল করেছেন। ডেম্বেলে, রাকিটিচ, জর্ডি আলবারা একটি করে গোল করেন। উয়েস্কার পক্ষে একটি করে গোল করেন হার্নান্দেস ও অ্যালেক্স গায়ার।

১৬ সংখ্যাটিকে উল্টো করলে ৬১। তৃতীয় মিনিটে পুরো ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দেওয়ার প্রতিশোধ নেন মেসি ১৬তম মিনিটেই। ৬১তম মিনিটে ফের উয়েস্কার বুকে ছুরি চালান আর্জেন্টাইন এই তারকা। মেসি শুধু গোলই করেননি, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। সব মিলিয়ে ৯ বার গোলের সুযোগ তৈরি করেছেন মেসি। শুধু তা-ই নয়, যোগ হওয়া সময়ে লা লিগায় এই মৌসুমে প্রথম হ্যাটট্রিক করার সুযোগ পান মেসি। কিন্তু তিনি যে মেসি।

ফুটবলের রাজপুত্র, বার্সেলোনার স্বপ্নসারথি। নিজে পেনাল্টি না নিয়ে বল তুলে দিয়েছেন সুয়ারেজের হাতে। এ নিয়ে কতবার যে নিজের হ্যাটট্রিক বিসর্জন দিলেন মেসি, তার কোনো ইয়ত্তা নেই। অথচ পেনাল্টিতে এই গোলের মাধ্যমে হ্যাটট্রিক হলেই লা লিগায় মেসি পেয়ে যেতেন তাঁর ৩১তম হ্যাটট্রিকটি।
৯২তম মিনিটে একাই বল নিয়ে উয়েস্কার ডি-বক্সে ঢুকে পড়েন সুয়ারেজ। তাঁকে আটকাতে উয়েস্কার গোলরক্ষক ফাউল করে বসেন। রেফারিও পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করেননি। পেনাল্টি থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। এর আগে আলবার পাস থেকে করেন প্রথম গোলটি।

কিন্তু এই ম্যাচের গল্পটা হতে পারত ভিন্ন। তৃতীয় মিনিটে হার্নান্দেসের গোলে সে ইঙ্গিতই দিচ্ছিল উয়েস্কা। কিন্তু বার্সেলোনার একজন মেসি আছেন। যিনি গোল করতে জানেন, করাতেও জানেন। অন্তত কালকের ম্যাচের রং দেখে এই কথায় দ্বিমত করবেন না কেউ নিশ্চয়। ম্যাচের ১৬তম মিনিটেই দলকে সমতায় ফেরান মেসি। রাকিটিচের সঙ্গে ওয়ান-টু পাসে উয়েস্কার জালে বল জড়ান পাঁচবারের ব্যালন ডি অর জেতা এই তারকা।

মেসি-সুয়ারেজদের সামলাতে গিয়ে গড়বড় করে ফেলে উয়েস্কা। ২৪তম মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন হোর্হে পুলিদো। ৩৯ মিনিটে সুয়ারেজের গোলে স্কোরলাইন ৩-১-এ গিয়ে দাঁড়ায়। খানিক পরেই গোল ব্যবধান কমায় উয়েস্কা। ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে বার্সার জালে বল জড়ান অ্যালেক্স গায়ার (৩-২)।

দ্বিতীয়ার্ধে এসে ভালভার্দের শিষ্যদের সঙ্গে কোনোমতেই পেরে ওঠেনি উয়েস্কা। ৪৮ মিনিটে সুয়ারেজের পাস থেকে ডেম্বেলে গোল করেন। এরপর বার্সেলোনা আর থামেনি। উয়েস্কাকে নিয়ে ছেলেখেলা খেলেছেন মেসি-সুয়ারেজ-কুতিনহোরা। ৮-২ গোলের ব্যবধানে জয় নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে উঠে এল বার্সেলোনা।

Previous Post

এই ৫ টি প্রাকৃতিক খাবার আপনার শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা করবে

Next Post

মন ভালো রাখতে যা করাযাবে না

Admin

Admin

Next Post
মন ভালো রাখতে যা করাযাবে না

মন ভালো রাখতে যা করাযাবে না

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 0 9 4
Users Today : 66
Views Today : 68
Total views : 176731
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In