আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘চালবাজ’। সোমবার সন্ধ্যায় বহুল আলোচিত এই ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেওয়ার অনুমতি দেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।জয়দীপ মুখার্জি পরিচালিত চালবাজ ছবিটি বাংলাদেশে আগামী ২৭ এপ্রিল মুক্তি পাচ্ছে। ছবিটি গত ২০ এপ্রিল মুক্তি পায় কলকাতায়।
ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রীকে।‘চালবাজ’ ভারতীয় ছবি। সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রযোজক গোলাম কিবরিয়া লিপু তার এন ইউ ট্রেডার্সের ব্যানারে ছবিটি আমদানি করেছে।





Users Today : 1
Views Today : 1
Total views : 177963
