• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

আইপিএলে বৈষম্যের শিকার সাকিব

Admin by Admin
এপ্রিল ১৫, ২০১৮
in Uncategorized
0 0
0
আইপিএলে বৈষম্যের শিকার সাকিব
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের পাঁচ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান সাকিব আল হাসানের। বোলিং–ব্যাটিং–ফিল্ডিং তিন ক্ষেত্রেই এই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের এই অধিনায়ক। পুরো ম্যাচের কৃতিত্বস্বরূপ ম্যাচসেরার পুরস্কারটা সাকিবের হাতেই ওঠার কথা ছিল। কিন্তু যখন ম্যাচসেরার পুরস্কারের জন্য অস্ট্রেলিয়ান তারকা বিনি স্ট্যানলেকের নাম ঘোষণা করা হয়েছে, অবাক হয়েছেন অনেকেই। তবে কি সাকিবের চেয়েও এই ম্যাচে উজ্জ্বল ছিলেন স্ট্যানলেক?

আসুন, দেখা যাক বিষয়টি। সানরাইজার্সের এমন বড় জয়ে এককথায় বলা যায় সাকিবের কাছেই হেরে গেছে কলকাতা। চার ওভার বল করেছেন সাকিব। ২১ রানে দুই উইকেট, টি–টোয়েন্টিতে প্রশংসা পাওয়ার মতোই বোলিং। তিনি উইকেটগুলোও নিয়েছেন এমন ব্যাটসম্যানদের, যাঁদের কেউ একজন ভয়ংকর হয়ে উঠলে ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারত সানরাইজার্সের কাছ থেকে।

ওপেনার ক্রিস লেন বেশ আগ্রাসী হয়ে উঠেছিলেন। ৩৪ বলে ৪৯ রানের ইনিংস খেলার পরই নিজের একার কৃতিত্বে তাঁকে সাজঘরে ফেরান সাকিব। বোলিংয়ের পাশাপাশি লেনের উইকেট নিতে দৃষ্টিনন্দন এক ক্যাচ উপহার দেন তিনি। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দেখার মতো এক ক্যাচ ধরেন তিনি। ভয়ংকর হয়ে ওঠার আগে সুনীল নারাইনকেও মাত্র ৯ রান করার পর সাজঘরের পথ ধরতে বাধ্য করেন বাংলাদেশি অলরাউন্ডার। দারুণ এক ক্যাচের মাধ্যমে সুবমান গিলকেও প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি।

এখানেই শেষ নয়, ৫৫ রানে তিন উইকেট হারিয়ে সানরাইজার্স যখন ধুঁকছে, ঠিক তখনই কেন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন সাকিব। ২১ বলে ২৭ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অলরাউন্ডার।

অন্যদিকে চার ওভার বল করে অস্ট্রেলিয়ান পেসার বিনি স্ট্যানলেকও ২১ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। মাঠে নেই অন্য কোনো ফিল্ডিং নৈপুণ্য। তবুও ম্যাচসেরা তিনি। সানরাইজার্সের পক্ষে ৪৪ রানে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। ম্যাচসেরার পুরস্কারটা তাঁর নামে হলেও মেনে নেওয়ার মতো কারণ ছিল। কিন্তু কিসের নিরিখে সাকিবকে বাদ দিয়ে স্ট্যানলেককে নির্বাচিত করা হলো, ভেবে অবাক হয়েছেন অনেকেই। সাকিবভক্তরা হয়েছেন হতাশ। ব্যাপারটা এমন, সাকিবের পুরস্কারই জোর করে তুলে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান পেসারের হাতে।

পুরস্কার সাকিব না–ই পাক, ম্যাচ জয়ের নায়ক তিনিই। কোনো সন্দেহ নেই, সাকিবের অলরাউন্ড নৈপুণ্যেই কলকাতার বিপক্ষে এক ওভার হাতে রেখে জিতে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

Previous Post

স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি

Next Post

চালবাজ’ নিয়ে মহাবিরক্ত শাকিব খান

Admin

Admin

Next Post
চালবাজ’ নিয়ে মহাবিরক্ত শাকিব খান

চালবাজ’ নিয়ে মহাবিরক্ত শাকিব খান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 2 1 9
Users Today : 65
Views Today : 76
Total views : 177961
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In