• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

‘যৌন হেনস্তায় সকলেরইমুখ খোলা উচিত’

Admin by Admin
মার্চ ২৮, ২০১৮
in Uncategorized
0 0
0
‘যৌন হেনস্তায় সকলেরইমুখ খোলা উচিত’

www.HDWallpapersForPC.com

0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

গত বছরের শেষ দিকে যৌন হেনস্তার বিষয় নিয়ে তুমুল আওয়াজ ওঠে গোটা হলিউডে। প্রযোজক হার্ভে ওয়াইনস্টেইনের বিরুদ্ধে একজন অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ করার পর এটা নিয়ে একে একে মুখ খুলতে শুরু করেন হলিউডের অন্যান্য সব নামকরা অভিনেত্রীরাও। যৌন হেনস্তার প্রতিবাদে হলিউডের রাস্তায় তারা মিছিলও বের করে।

ক্রমে ক্রমে এই প্রতিবাদের বাতাস লাগে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। বিদ্যা বালান, প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানাউতের মতো অভিনেত্রীরা বিভিন্ন সময়ে তাদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার নানা ঘটনা শেয়ার করেন। এমনকী, এই কাস্টিং কাউস নিয়ে ফেসবুক লাইভে এসে মুখ খোলেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রীও।

কিন্তু এ ব্যাপারে এতদিন মুখে কুলুপ এটে ছিলেন বলিউডের সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। যদিও প্রযোজক হার্ভে নাকি তাকেও যৌন সম্পর্ক গড়ার প্রস্তাব দিয়েছিলেন বলে মাস কয়েক আগে জানিয়েছিলেন ঐশ্বরিয়ার সাবেক ম্যানেজার সিমন। তারপরও এতদিন কোনো মন্তব্য করেননি বচ্চন পরিবারের পুত্রবধূ।

তবে দেরিতে হলেও কথা ফুটেছে সাবেক বিশ্বসুন্দরীর মুখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘#MeToo আন্দোলনে সামিল হয়ে সকলেই নিজের মতো করে মত প্রকাশ করছেন। এটা খুব ভালো বিষয়। আরও ভালো বিষয় যে, সকল অভিনেত্রীরাই এটা নিয়ে আলোচনা করছেন। তবে বিশ্বের এক অংশে এটাকে আটকে রাখা ঠিক নয়। কেননা বিষয়টি ইতিবাচক।’

আরও পড়ুন: ঐশ্বরিয়াকে ‘কুপ্রস্তাব’ দিয়েছিলেন হলিউড পরিচালক

অ্যাশ আরও বলেন, ‘শুধু অভিনেত্রীরাই নন, সমাজের বিভিন্ন স্তরে অনেক সাধারণ নারীও যৌন হেনস্তার শিকার হন। যদি কোনো নারীর সঙ্গে এমনটা ঘটে বা তাকে সমঝোতা করতে বাধ্য করা হয়, তবে তার বেরিয়ে এসে মুখ খোলা উচিত। এটা শুধু সেলেব্রিটিদের মধ্যেই আটকে থাকার বিষয় নয়। সকলেরই এতে এগিয়ে আসা উচিত।’

হার্ভের বিরুদ্ধে অভিযোগ ওঠে গত বছরের অক্টোবরে।  বিখ্যাত এ হলিউড প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানান অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিসহ ১২ জন নারী। যার প্রেক্ষিতে তাকে অস্কার বোর্ড থেকে অপসারণ করে কর্তৃপক্ষ। পরে #MeToo এর মাধ্যমে আরও ৬০ জন নারী একই অভিযোগ আনেন হার্ভের বিরুদ্ধে।

পরে এ বিষয় নিয়ে তদন্তে নামে নিউ ইয়র্ক পুলিশ। গঠন করা হয় তদন্ত কমিটিও। কিন্তু ছয় মাস কেটে গেলেও সে কমিটির কোনো প্রতিবেদন এখনও প্রকাশ পায়নি। বরং কিছুদিন আগে হার্ভের আইনজীবী তাকে নির্দোষ দাবি করেন।  এমনকী, হার্ভেও তার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা ও ধর্ষণের সব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন।

Previous Post

স্বাধীনতা যেন ব্যর্থ না হয়: শেখ হাসিনা

Next Post

ফেসবুক-গুগল-টুইটারের সিইওদের সিনেট কমিটির তলব

Admin

Admin

Next Post
ফেসবুক-গুগল-টুইটারের সিইওদের সিনেট কমিটির তলব

ফেসবুক-গুগল-টুইটারের সিইওদের সিনেট কমিটির তলব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 2 1 6
Users Today : 62
Views Today : 73
Total views : 177958
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In