• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

শ্রীদেবির মৃত্যু রহস্য ফাঁস

Admin by Admin
মার্চ ৭, ২০১৮
in Uncategorized
0 0
0
শ্রীদেবির মৃত্যু  রহস্য ফাঁস
9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

গত তিন দিন ধরে খবরটা একটু একটু করে প্রায় পুরোটাই পাল্টে গিয়েছে। প্রথমে শোনা যাচ্ছিল, ম্যাসিভ হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে অভিনেত্রী শ্রীদেবীর। দু’দিন পর সোমবার জানা যায়, হার্ট অ্যাটাক নয়, জলে ডুবে মৃত্যু। দুবাই পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে বা ফেসবুক পেজে তেমনটাই লেখা হয়েছে। সঙ্গে অচৈতন্য শব্দটাও ছিল।

দুবাইয়ের সংবাদপত্র খালিজ টাইমস তাদের ওয়েবসাইটে শ্রীদেবীর ডেথ সার্টিফিকেটের ফোটোকপির ছবি আপলোড করেছে। সেটা সোশ্যাল মিডিয়াতেও ঘুরে বেড়াচ্ছে। প্রাক্তন এক পুলিশ কর্তা এই ফোটোকপি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কারণ, ‘ড্রাউনিং’ বানান। তাঁর মতে, এত বড় ভুল কোনও দফতর করবে বলে মনে হয় না। ডেথ সার্টিফিকেট এবং ময়নাতদন্তের রিপোর্ট তো মৃতের দেহের সঙ্গেই তাঁর পরিবারের হাতে দেয় পুলিশ। এ ক্ষেত্রে দেহ হস্তান্তর হয়নি। কাজেই ওই সমস্ত নথি বাইরে আসারও কথা নয়। কী ভাবে এল এত গোপন তথ্য? প্রশ্ন উঠছে।

[ad id=”180″]

হোটেলের যে ঘরে অভিনেত্রী ছিলেন, তারই বাথরুমের বাথটাবের জলে ডুবে মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। এখানেও তিনটি প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশ। তাঁদের মতে, প্রথমত, এক জন যদি বাথরুমে গিয়ে হঠাৎই অচৈতন্য হয়ে পড়েন, তা হলে হয় তিনি উপুড় হয়ে পড়বেন অথবা চিৎ হয়ে। কিন্তু, এ ক্ষেত্রে মৃতের শরীরে কোনও রকমের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেই খবর। তা হলে ধরে নিতে হবে, তিনি উপুড় হয়ে জলে মুখ গুঁজে পড়েছিলেন। আর তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু, সেই পড়ে যাওয়াটা তো খুব একটা বিন্যস্ত হবে না। প্রায় ৯০ ডিগ্রি ঘুরে গোটা শরীরটাই বাথটাবের ভিতরেই পড়ল! দ্বিতীয়ত, তিনি হয়তো বাথটাবেই শুয়ে ছিলেন জলের ভিতর। তখনই অচৈতন্য হয়েছেন। এবং জলের ভিতর শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু, শুয়ে থাকলেও মাথাটা তো বাথটাবে হেলান দেওয়া অবস্থায় থাকে। তৃতীয়ত, কেউ তাঁকে বাথটাবে শুইয়ে দিয়েছেন। এ ক্ষেত্রে ঠিক কী হয়েছিল? প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন মুখোপাধ্যায় বললেন, ‘‘খবরে যা পড়ছি, তাতে দুবাই তো পুলিশ রীতিমতো তদন্ত শুরু করেছে। ঘটনায় কোথাও অসঙ্গতি রয়েছে বলেই মনে হচ্ছে।’’


১৯৯৪। শুটিংয়ের সেটে শ্রীদেবী।— ফাইল চিত্র।

আরও এক ধোঁয়াশার কথা প্রাক্তন পুলিশ কর্তারা বলছেন। তাঁদের প্রশ্ন, বনি কপূর তখন ঠিক কোথায় ছিলেন? এক এক সময় এক এক রকম জানা যাচ্ছে। কখনও শোনা যাচ্ছে, তিনি স্ত্রীকে ডিনারে নিয়ে যাবেন বলে ঘরে অপেক্ষা করছিলেন। অনেক ক্ষণ ধরে স্ত্রী বেরোচ্ছেন না বলে তিনি নাকি দরজা ধাক্কাধাক্কি করেন। তার পর তা ভেঙে গিয়ে ভেতরে ঢুকে দেখেন, বাথটাবে স্ত্রী শুয়ে আছেন, অচৈতন্য অবস্থায়। আবার কখনও বলা হচ্ছে, হোটেলের এক রুমসার্ভিস কর্মী জল দিতে গিয়ে শ্রীদেবীর সাড়া না পেয়ে দরজা ধাক্কাধাক্কি করেন। পরে হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে শ্রীদেবীর দেহ বাথটাব থেকে উদ্ধার করেন। কোনটা সত্যি?

ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরেও কেন দেহ এ দেশে নিয়ে আসার ছাড়পত্র মিলছে না? প্রসূনবাবুর কথায়, ‘‘আমার মনে হয়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেও তদন্তকারীরা পারিপার্শ্বিক দিকগুলো ভাল করে খতিয়ে দেখছেন।’’ তাঁর মতে, সে কারণেই হোটেলের ওই ফ্লোর, ঘর— সবটা সিল করে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আসলে গোয়েন্দারা দেখতে চাইছেন, কে কে ওই দু’দিনে ওই ঘরে গিয়েছেন। কখন গিয়েছেন। বনি কপূরও বা কখন এসেছিলেন। কখন ঘর থেকে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইত্যাদি।

 

প্রশ্ন উঠছে, বনি কপূরের ভূমিকা নিয়েও। দেশে ফিরে ফের কেন আবার দুবাই উড়ে গেলেন তিনি? স্ত্রীকে না জানিয়ে তিনি নাকি ‘সারপ্রাইজ’ দিতে চেয়েছিলেন। প্রাক্তন পুলিশ কর্তাদের প্রশ্ন, শ্রীদেবী কেন একা থেকে গেলেন দুবাইতে? কেন ওই দু’দিন তাঁকে এক বারের জন্যও বাইরে দেখা গেল না? উত্তরগুলো তাঁদের কাছেও কেমন ধোঁয়াশামাখা।

শোনা যাচ্ছে, শ্রীদেবীর রক্তে নাকি অ্যালকোহলের নমুনা মিলেছে। ধরা যাক, তিনি ওই সন্ধ্যায় মদ্যপান করেছিলেন। নিশ্চয়ই ওই দিনই জীবনে প্রথম বার মদ্যপান করেছিলেন এমনটা নয়। অচৈতন্য হয়ে যাওয়ার মতো পান করেছিলেন কি? সে ক্ষেত্রে ওই অবস্থায় বাথরুমে গেলেন কী ভাবে? আর বনি-ই বা তাঁকে ছাড়লেন কেন? জবাব মেলাতে পারছেন না প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশ।

Previous Post

আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

যে কারনে হটাৎ বন্ধ হয়ে যায় এ বি সি রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান ডর!

Admin

Admin

Next Post
যে কারনে হটাৎ বন্ধ হয়ে যায় এ বি সি রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান ডর!

যে কারনে হটাৎ বন্ধ হয়ে যায় এ বি সি রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান ডর!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 2 1 2
Users Today : 58
Views Today : 69
Total views : 177954
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In