নারায়ণগঞ্জের সোনারগাঁর মেঘনা নদী থেকে রাজধানীতে পনি সরবরাহ করবে ঢাকা ওয়াসা। এর জন্য মেঘনা নদীর মেঘনা ব্রিজ থেকে ভৈরব ব্রিজ পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া পয়েন্ট ও আরাইহাজার উপজেলার বিষনন্দি পয়েন্ট থেকে পানি সরবরাহের জন্য নির্বাচন করা হয়েছে। উপজেলা পরিষদের হল রুমে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে এ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্পের উপদেষ্টা আর এইচ হান্স আলড্রিংক। সেমিনারে বক্তারা বলেন, মেঘনা নদীর পানি এখনো ব্যবহার উপযোগী আছে। তবে যে হারে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও গৃহস্থালির বজ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে, তাতে আগামী পাঁচ বছরে এ নদীতে অক্সিজেনের পরিমাণ কমে হুমকির মূখে পড়বে এখানকার মৎস, জলজ প্রাণী ও উদ্ভিদ। তাই এখনই সবাইকে এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।




Users Today : 23
Views Today : 24
Total views : 180723
