• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, জুন ২৪, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

কমলালেবুর খোসার উপকারিতা

Admin by Admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৮
in Uncategorized
0 0
0
কমলালেবুর খোসার উপকারিতা
0
SHARES
53
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ধর্ম-দর্শন ● পঞ্চাশত্তমীর পর্ব ও পবিত্র আত্মার অবতরণ ○ পাস্টর কিশোর তালুকদার

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

শীতকাল মানেই কমলালেবু ৷ তবে মিষ্টি কমলালেবু শরীরের পক্ষে যতটা উপকারি, তার থেকেও কম উপকারি নয় এই ফলের খোসা ৷ জেনে নিন কমলা লেবুর খোসা কী কী কাজে লাগে-

১. কমলার খোসা ত্বকের কমনীয়তা রক্ষায় অনেক আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এটা ত্বকের তেলের ভারসাম্য ঠিক রাখে এবং ত্বককে মসৃণ, নরম করে তোলে। তবে কমলার খোসা সরাসরি ত্বকে প্রয়োগ করা যায় না। ত্বকের জন্য আপনাকে তাজা কমলার খোসার সাথে যোগ করতে হবে ডাল বাটা। মুসুরের ডাল বেটে নিয়ে এতে কমলার খোসা বাটা ভালো করে মিশিয়ে নিয়মিত ত্বকে প্রয়োগ করলে ত্বক মসৃণ ও নরম হবে। এতে করে মুখের দাগও দূর হবে।

২. কমলার খোসাতে বিদ্যমান অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান ব্রনের বিরুদ্ধে কাজ করে মুখের ব্রনের সমস্যা দূর করে। একটি গোটা কমলার খোসা ১ কাপ জলে সিদ্ধ করে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে মুখ ধোয়ার কাজে ব্যবহার করলে সহজেই ব্রনের সমস্যা থেকে মুক্তি পাবেন।

৩. রান্নায় কমলার খোসা কমলালেবুর খোসা রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ ও গন্ধের পাশাপাশি এতে বিদ্যমান ভিটামিন সি শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ করে। বাড়তি কোনো রাসায়নিক ফ্লেভার যোগ না করে কেক,বিস্কুট ইত্যাদি তৈরির সময় ব্যবহার করতে পারেন কমলার খোসার মিহি কুচি। স্যালাড তৈরিতেও প্রয়োগ করলে যোগ হবে অসাধারণ স্বাদের একটি ভিন্ন মাত্রা। এছাড়া জ্যাম জেলি তৈরি সময় কিংবা মারমালেড তৈরিতেও ব্যবহার করা যায় সহজেই।

৪. শুকনো কমলার খোসা প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে। কমলার খোসা ত্বকের উপরিভাগের মৃতকোষ দূর করে চেহারায় উজ্জলতা ফিরিয়ে আনে। এছাড়া ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস অপসারণের কাজেও কমলার খোসা চমৎকার একটি উপাদান। কমলার খোসা শুকিয়ে গেলে একে গুঁড়ো করে নিয়ে মধু মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এরপর একে সাধারণ স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন। রাসায়নিক দিয়ে তৈরি করা যেসব স্ক্রাব কিনতে পাওয়া যায় তার তুলনায় অনেক বেশি নিরাপদ ও কার্যকরী এই ঘরোয়া স্ক্রাব।

৫. চিনিতে কমলার গন্ধ ও স্বাদ আনতে চাইলে কিছু তাজা কমলার খোসা চিনির এয়ার টাইট বয়ামে রেখে দিন। এতে করে চিনিতে কমলার গন্ধ ও স্বাদ আসবে। এই চিনি দিয়ে তৈরি মিষ্টি খাদ্য ও পানীয় ক্ষুধার উদ্রেক করে, রুচি বাড়ায় ও ক্ষুধা মন্দা ভাব দূর করে। এছাড়াও কোনো কারনে চিনি ভিজে গেলে তাতে কিছু শুকনো কমলালেবুর খোসা রেখে দিন। শুকনো কমলার খোসায় রয়েছে আদ্রর্তা শোষণ করার ক্ষমতা। এটি সহজেই চিনির আদ্রর্তা শোষণ করে চিনিকে করে তুলবে ঝরঝরে।

৬. ঘরের স্যাঁতসেঁতে ভাব ও স্যাঁতসেঁতে গন্ধ দূর করার কাজেও ব্যবহার করতে পারেন কমলালেবুর খোসা। সামান্য জলে দারুচিনির সঙ্গে কমলার খোসা দিয়ে ৫/৬ মিনিট ফুটিয়ে নিন। এই মিশ্রণের অতুলনীয় সুবাস আপনার ঘরের স্যাঁতসেঁতে গন্ধ দূর করে মিষ্টি সুবাসে ভরিয়ে দেবে।

৭. সব চাইতে ভালো ও প্রাকৃতিক উপায়ে দাঁতের হলদে ভাব দূর করতে পারেন কমলার খোসা দিয়ে। শুধু কমলার খোসার ভেতরের দিকে একটু পানি ছিটিয়ে দিয়ে দাঁত ঘষে নিন। দাঁতের হলদে ভাব দূর হবে নিমিষেই। আপনি চাইলে কমলার তাজা খোসা বেটে নিয়ে পেস্টের মতো ব্যবহার করতে পারেন।

Previous Post

হাসপাতাল, ক্লিনিকের জন্য নতুন আইন

Next Post

দুর্ঘটনায় ছেলের মৃত্যুতে দিশেহারা মা-বাবা, ক্ষতিপূরণের ৫ লক্ষ নিয়ে উধাও পূত্রবধু

Admin

Admin

Next Post
দুর্ঘটনায় ছেলের মৃত্যুতে দিশেহারা মা-বাবা, ক্ষতিপূরণের ৫ লক্ষ নিয়ে উধাও পূত্রবধু

দুর্ঘটনায় ছেলের মৃত্যুতে দিশেহারা মা-বাবা, ক্ষতিপূরণের ৫ লক্ষ নিয়ে উধাও পূত্রবধু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 5 5 5
Users Today : 108
Views Today : 121
Total views : 182841
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In