রান্নাঘরের দরকারি মসলা এলাচ। খাবারের স্বাদ ও গন্ধ বাড়িয়ে দেয়া এলাচ। কিন্তু এলাচের ব্যবহার শুধু রান্নায়ই নয়। এলাচ একটি ওষুধি গুণ সম্পন্ন মসলা। বিশেষ করে এটি ক্যানসার প্রতিরোধ করে।
প্রতিদিন নিয়ম করে এলাচ খেলে আপনার ত্বকও থাকবে যৌবনের মতই প্রাণবন্ত হ্যা, এখন এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তারা জানাচ্ছেন, এলাচের মধ্যে এমন সব গুণ রয়েছে যা শুনলে চমকে যাবেন আপনিও। আসুন জেনে নেওয়া যাক কী কী গুণে সমৃদ্ধ সুগন্ধি এলাচ:
বুক জ্বালা, বমি ভাব, গ্যাস, অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতে এলাচ কার্যকরী। এমনকি দেহের ক্ষতিকর টক্সিন দূর করতেও এলাচের জুড়ি নেই। এলাচের ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকর টক্সিন পরিষ্কারে সহায়তা করে।
এছাড়া রক্তনালীতে রক্ত জমে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এলাচের রক্ত পাতলা করার দারুণ গুণটি এই সমস্যা থেকে মুক্তি দেবে। প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব ঠিক থাকে।
এলাচের ডিউরেটিক উপাদান উচ্চ রক্তচাপের সমস্যা কমিয়ে আনতে সক্ষম। দেহের বাড়তি ফ্লুইড দূর করে এলাচ উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।
এলাচের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। যা ত্বকে বয়সের ছাপ, রিংকল
পড়তে বাধা দেয়।
তাই প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে চারটি থেকে আটটি এলাচ এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। আর সকালে উঠে খালি পেটে ওই পানি খেয়ে নিন।
অনেকের মুখে খুব দুর্গন্ধ হয়। যাদের এই সমস্যা রয়েছে তারা মাঝেমধ্যে গোটা এলাচ মুখের মধ্যে রেখে দিতে পারেন। কারণ এলাচ মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে মুখের দুর্গন্ধ দূর করে। আবার নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস মুখের দুর্গন্ধের পাশাপাশি মাড়ির ইনফেকশন, মুখের ভিতরের ঘা, দাঁত ও মাড়ির নানা সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারে।
গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস ক্যানসার প্রতিরোধেও সহায়তা করে।
তাই আর দেরি না করে প্রতিদিন এলাচ ভেজানো পানি পান করার অভ্যাস করুন। সুস্থ থাকুন। তারণ্যে থাকুন।




Users Today : 107
Views Today : 118
Total views : 182838
