• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, মে ৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

তিন দিনের বাংলাদেশ সফরে পোপ ফ্রান্সিস সংকট সমাধানে বিশ্বকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান

Admin by Admin
ডিসেম্বর ৩০, ২০১৭
in Uncategorized
0 0
0
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter

তিন দিনের বাংলাদেশ সফরে পোপ ফ্রান্সিস
সংকট সমাধানে বিশ্বকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

রাখাইন রাজ্যের বাস্তুচ্যুতদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রশংসা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। সংকট সমাধানে বিশ্বকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। এর আগে গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ইয়াংগুন থেকে তিন দিনের বাংলাদেশ সফরে ঢাকায় ঢাকা পৌঁছান পোপ। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় তাকে ৩ বাহিনীর গার্ড অব অনার দেয়া হয়।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রের উর্দ্ধতন কর্তৃপক্ষ, সুশীল সমাজের প্রতিনিধি ও কূটনীতিকদের উপস্থিতিতে দেয়া ভাষণে পোপ বাংলাদেশের মানবিক অবস্থানের প্রশংসা করেন।
খ্রিস্ট ধর্মবলাম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বঙ্গভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পোপ এবং ভ্যাটিকানের রাষ্ট্র প্রধান। দুই পরিচয়েই বাংলাদেশ সফর করা পোপ ফ্রান্সিসের সঙ্গে শুরুতে দ্বিপাক্ষিক বৈঠক করেন রাষ্ট্রপতি। সেসময় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গা ইস্যুতে যাতে মিয়ানমারকে চাপ অব্যাহত রাখে সেজন্য পোপের ভূমিকা আশা করেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। পোপকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে দেওয়া বক্তৃতায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পোপ ফ্রান্সিসসহ বিশ্ব নেতাদের সহযোগিতা চান। পরে দরবার হলে মন্ত্রি পরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে যোগ দেন তারা।
আমন্ত্রণ জানানোয় রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শুরু করা পোপ; বাংলাদেশকে ‘নবীন’ রাষ্ট্র উল্লেখ করে বলেন, পোপদের হৃদয়ে এই দেশের জন্য সবসময়ই বিশেষ স্থান আছে। বাংলাদেশকে তিনি ‘সোনার বাংলা’ হিসেবে জেনেছেন উল্লেখ করে তিনি বাংলাদেশের সব ধর্মের সহাবস্থানের প্রশংসা করেন। স্মরণ করেন গুলশান ট্র্যাজেডির কথাও। পোপ ফ্রান্সিস আরো বলেন, গত কয়েক মাসে রাখাইন থেকে আসা বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে এবং তাদের মৌলিক প্রয়োজন পূরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের সমাজ উদার মন এবং অসাধারণ ঐক্যের পরিচয় দিয়েছে। এটা ছোট কোনো বিষয় নয়, বরং পুরো বিশ্বের সামনেই উদাহরণ। পুরো পরিস্থিতি, মানুষের অবর্ণনীয় কষ্ট এবং শিবিরগুলোতে থাকা আমাদের ভাই-বোন, যাদের বেশিরভাগই নারী ও শিশু, তাদের ঝুঁকির গুরুত্ব বুঝতে আমাদের বাকি নেই। কঠিন এই সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে শুধু রাজনৈতিক বিষয় সমাধানই নয়, বাংলাদেশে দ্রুত মানবিক সহায়তাও দিতে হবে।
আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাষ্ট্রপতির দেওয়া ভোজে যোগ দেন পোপ ফ্রান্সিস।
এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পোপ ফ্রান্সিস।
সফরে পোপ ফ্রান্সিসের রোহিঙ্গা শিবির পরিদর্শনের কর্মসূচি না থাকলেও ঢাকায় রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে তার আলোচনার হয়েছে।

Previous Post

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষনা জেরুজালেম ইসরায়েলের রাজধানী

Next Post

খ্রীস্টানদের সবচেয়ে বড় প্রার্থনা সভায় পোপ

Admin

Admin

Next Post

খ্রীস্টানদের সবচেয়ে বড় প্রার্থনা সভায় পোপ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 1 9 5
Users Today : 41
Views Today : 51
Total views : 177936
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In