নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধি, ৩ অক্টোবর
ফেনীতে চিংড়ি মাছে জেলি মিশ্রনের অভিযোগে মো. শাহজাহান নামে এক মাছ ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে শহরের বড় মাছের আড়ৎ মুক্ত বাজারে অভিযান চালিয়ে চার মণ চিংড়ি মাছ জব্দ ও মাছ ব্যবসায়ীকে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, এক শ্রেণির অসাধু মাছ ব্যবসায়ীরা চিংড়ি মাছে জেলি মিশ্রন করে ওজন বাড়িয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। শহরের বড় মাছের আড়ৎ মুক্ত বাজারে অভিযান চালিয়ে ‘বারো আউলিয়া’ মৎস আড়ৎতে প্রায় চার মণ চিংড়ি মাছ জব্দ করে। পরে ওই প্রতিষ্ঠানে মালিক মো. শাহজাহান ভ্রাম্যমান আদালতের কাছে দোষ ¯^ীকার করলে আদালত তাকে ১০ দিনের কারাদন্ড প্রদান করে। পরে দন্ডপ্রাপ্ত মো. শাহজাহানকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ফেনী সদর উপজেলা মৎস কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান উপস্থিত ছিলেন।




Users Today : 8
Views Today : 10
Total views : 185246
