বিভাগীয় সম্পাদক ● সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই শিশুর হাম নিশ্চিত বলে শনাক্ত করেছেন চিকিৎসকরা। অন্য পাঁচ শিশুর হামের সন্দেজনক উপসর্গ ছিল।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়। এই সময়ের মধ্যে এক হাজার ২৮১ শিশুর হামের উপসর্গ এবং ৩৫৩ শিশু নিশ্চিত হামে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
৬ মে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৬ মে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩২৪ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৬ শিশুর হাম নিশ্চিত হওয়া গেছে, বাকি ২৬৮ শিশু উপসর্গ নিয়ে মারা গেছে।
এছাড়া, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত ৪৪ হাজার ২৬০ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, তাদের মধ্যে ছয় হাজার ৯৯ শিশু নিশ্চিত হামে আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ হাজার ৮৮৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৭ হাজার ২২৩ জন।





Users Today : 124
Views Today : 134
Total views : 182283
