• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ধর্ম-দর্শন ● পতিত হলেও উঠতে পারি — (শাস্ত্রপাঠ: ২ শমুয়েল ১২:৯-২৩ পদ) ○ রেভা. জেমস্ রানা বিশ্বাস

ধর্ম-দর্শন ● পতিত হলেও উঠতে পারি — (শাস্ত্রপাঠ: ২ শমুয়েল ১২:৯-২৩ পদ) ○ রেভা. জেমস্ রানা বিশ্বাস

Admin by Admin
ডিসেম্বর ৩, ২০২৫
in ধর্ম-দর্শন, প্রচ্ছদ
0 0
0
ধর্ম-দর্শন ● পতিত হলেও উঠতে পারি — (শাস্ত্রপাঠ: ২ শমুয়েল ১২:৯-২৩ পদ) ○ রেভা. জেমস্ রানা বিশ্বাস
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

পবিত্র বাইবেলের ২ শমুয়েল ১২:২০ পদে বলা হয়েছে; তখন দাউদ ভূমি থেকে উঠে গোসল করলেন, তেল মাখলেন ও পোশাক পরিবর্তন করলেন এবং ঈশ্বরের গৃহে প্রবেশ করে প্রনিপাত করলেন; পরে নিজের বাড়িতে এসে আদেশ করলে তারা তাঁর সম্মুখে খাদ্যদ্রব্য রাখল; আর তিনি ভোজন করলেন।
২ শমুয়েল ১১,১২ অধ্যায় যদি আমরা পাঠ করি তাহলে দেখতে পাই রাজা দায়ুদ তিনি মহাপাপ ব্যাভিচারে পতিত হয়েছেন, নরহত্যায় তার হাত কলুষিত করেছেন এবং তার পতন হয়েছে। পরবতিতে আমরা দেখি তিনি অনুতপ্ত হয়েছেন এবং তিনি ঈশ্বরের ক্ষমা লাভ, পাপের সন্তানের মৃত্য-আশীর্বাদের সন্তান শলোমনকে লাভ করেছেন। পাপের চেতনা পাওয়ার পর তিনি কি করেছিলেন? অনেক সময় আমরা হঠাৎ পড়ে যেতে পারি, পতিত হত পারি কিন্তু ঈশ্বরের সন্তান হিসাবে সেখাতে পড়ে থাকতে পারি না। আমাদের অনুতাপ করে ফিরে আসার সুযোগ রয়েছে এবং ফিরে এসে বিজয়ী জীবনযাপন করতে পারি। মনে রাখা দরকার, ঈশ্বরের সন্তানেরা পতিত হলেও উঠতে পারে।

রাজা দায়ুদ সম্পর্কে একটি গুরুপূর্ণ বিষয়
রাজা দায়ুদ তিনি অনেক ভুল করেছিলেন, তার মধ্যে ভয়ংকর পাপ ছিল ব্যভিচার ও নরহত্যা। আর এটি করে তিনি ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করেছেন। কিন্তু তিনি জানতেন কিভাবে অনুতাপ করতে হয়, তিনি জানতেন কিভাবে ঈশ্বরের প্রশংসা করতে হয়। তার রচিত গীতে আমরা সেটি স্পষ্টভাবে লক্ষ করতে পারি। তিনি ঈশ্বরের সাক্ষাতে আসলেন এবং অনুতাপ করলেন।
হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা কর; কেননা আমি আবার তাঁহার স্তব করিব; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। (গীত ৪২:১১)।
হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা কর; তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা কর। আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত কর, আমার পাপ হইতে আমাকে শুচি কর। হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃৃষ্টি কর, আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দেও। তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দেও। (গীত ৫১:১, ২, ১০, ১২)। তিনি জানতেন, একমাত্র ঈশ্বর আমাকে মুক্ত করতে পারেন এবং তিনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করলেন এবং ঈশ্বরের সাক্ষাতে আসলেন।

রাজা দাউদ তিনি ধৌত হয়েছিলেন (পবিত্রতার প্রতীক): ২০(ক)
রাজা দায়ুদ তিনি তার জীবনের কিছুতে পরিবর্তন এনেছিলেন। সমস্ত যন্ত্রণা/অবসাদ থেকে মুক্ত হয়েছিলেন। তিনি সমস্ত কলুষতা থেকে মুক্ত হয়েছিলেন। তিনি সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছিলেন। তিনি মনোভাবের পরিবর্তন করেছিলেন। তিনি চিন্তার পরিবর্তন করেছিলেন। এবং তার অন্তর পরিবর্তন করেছিলেন। তিনি পবিত্র হলেন।
আমরা যখন ঈশ্বরের সাক্ষাতে আসি আমাদের সকল কিছু থেকে মুক্ত হওয়া প্রয়োজন এবং নিজের অন্তরকে পরিবর্তন করা প্রয়োজন। সম্পুর্ণ পবিত্রভাবে নিজেকে ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত করতে হবে। রোমীয় ১২:১ পদে বলা হয়েছে―অতএব হে ভাইয়েরা, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করছি, তোমরা নিজ নিজ দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের প্রীতিজনক বলী হিসেবে উৎসর্গ কর, এটিই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা।
আজকে আমাদের ধৌত হওয়া প্রয়োজন, পবিত্র হওয়া দরকার আর খ্রীষ্টের রক্ত দ্বারা সেটি সম্ভব, অন্য কিছু দ্বারা নয়। আমাদেরকে সমস্ত যন্ত্রণা/অবসাদ থেকে মুক্ত হওয়া প্রয়োজন। আমাদেরকে সমস্ত কলুষতা থেকে মুক্ত প্রয়োজন। আমাদেরকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত প্রয়োজন। আমাদেরকে মনোভাবের পরিবর্তন প্রয়োজন। আমাদেরকে চিন্তায় পরিবর্তন প্রয়োজন। আমাদেরকে অন্তর পরিবর্তন প্রয়োজন। আমরা যখন পতিত হই সঙ্গে সঙ্গে খ্রীষ্টের রক্তের কাছে আসা দরকার, সম্পূর্ণ পরিবর্তন হওয়া দরকার, কারন ঈশ্বর এই অধিকার আমাদেরকে দিয়েছেন।
আমাদেরকে পাপ স্বীকরপূর্বক সম্পূর্ণ পবিত্রতায়, নিজেকে ধৌত করে তার কাছে আসা দরকার, কারন তিনি আমাদের পাপ ক্ষমা করতে প্রতিজ্ঞাবদ্ধ। ১ যোহন ১:৯ পদে বলা হয়েছে―যদি আমরা নিজ নিজ পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ ক্ষমা করবেন এবং আমাদের সমস্ত অধার্মিকতা থেকে সুচি-পবিত্র করবেন।

রাজা দাউদ তিনি পবিত্রআত্মায় অভিষিক্ত হয়েছিলেন (তৈল মর্দন-আত্মায় অভিষিক্ত হওয়ার প্রতিক): ২০(খ)
গীত ২৩:৫,৬ পদে দায়ুদ বলেছেন; তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ; আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব।
আজকে আমাদের নিজেদের অভিষিক্ত হওয়া সময়। আর আপনি যখন অভিষিক্ত হন তখন প্রভুর আশীর্বাদ লাভ করেন। তিনি পতিত অবস্থায় থেকে প্রার্থনা করেছিলেন। তিনি মনে করিয়ে দিয়েছিলেন তিনি ঈশ্বরের সন্তান এবং আমার বিজয়ী হওয়ার অধিকার রয়েছে! এবং তিনি ঈশ্বরের দয়া লাভ করেছিলেন।

রাজা দাউদ তিনি পোশাকের পরিবর্তন করেছিলেন (ধার্মিকতার প্রতীক): ২০(গ)
২করি ৫:১৭, ১৮ পদে বলা হয়েছে; ফলত কেউ যদি খ্রীষ্টে থাকে তবে নতুন সৃষ্টি হলো; তার পুরোনো বিষয়গুলো অতীত হয়েছে, দেখ, সেগুলো নতুন হয়ে উঠেছে। সব কিছুই ঈশ্বর থেকেই হয়েছে; তিনি খ্রীষ্ট দ্বারা নিজের সঙ্গে আমাদের সম্মিলন করেছেন এবং সম্মিলনের পরিচর্যা-পদ আমাদের দিয়েছেন। যখন কেউ নতুন পোশাক পরেন। তাকে নতুন দেখায়। নতুন রূপ লাভ করেন। উজ্জ্বল বর্ণের দেখায়।
আপনি যখন নতুন পোশাক করেন তখন কেমন লাগে? নতুন পোশাকে নতুন অনুভুতি!! খ্রীষ্টের মধ্য দিয়ে আমরা এই ধার্মিকতা লাভ করি। আমাদেরকে নতুন পোশাক পরা প্রয়োজন। পুরাতন বা বাদ দেয়া পোশাক যেন আবার না পরি! অর্থাৎ পুরাতন স্বভাব, পুরাতন মনুষ্য যেন আমাদের মধ্যে কাজ না করে।

ঈশ্বরের গৃহে গিয়ে উপাসনা করেছিলেন (ঈশ্বরের সাক্ষাতে আসা, ঈশ্বরের উপস্থিতি লাভ করা): ২০(ঘ)
তিনি সমস্ত পাপের ভার ঈশ্বরের কাছে সঁপে দিয়েছেন! তিনি প্রার্থনা করেছেন! ক্রন্দন করেছেন! অনুতপ্ত হয়েছেন! ঈশ্বরের প্রশংসা-আরাধনা করেছেন! এবং ঈশ্বরের প্রশান্তি লাভ করেছেন! যখন আপনি আপনার সমস্যা এবং ভারগুলো ঈশ্বরের কাছে দিয়ে দেন, সেখানে স্বাধীনতা থাকে এবং তা অপনাকে আরাধনা করতে সাহায্য করে।
গীত ৩:৩ পদে বলা হয়েছে ; কিন্তু, হে সদাপ্রভু, তুমিই আমার বেষ্টনকারী ঢাল, আমার গৌরব, ও আমার মস্তক উত্তোলনকারী। অনেক সময় আমরা কাধে বোঝা নিয়ে উপাসনায় আসি এবং আবার বোঝা নিয়ে ফিরে যাই। অথচ আপনার পাপের জন্য খ্রীষ্ট মূল্য দিয়েছেন। আমরা পতিত হলেও হতে পারি কিন্তু একমাত্র তিনিই আপনাকে উঠাতে পারেন এবং বিজয় দিতে পারেন। তারজন্য আমাদের সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা দরকার।
এমন কোন গুপ্তপাপ কি আপনার রয়েছে যা প্রতি মুহূর্তে আপনাকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে? এমন কোন ভার রয়েছে যেটি আপনাকে প্রতিদিন আপনাকে তাড়া করছে? খ্রীষ্টের ক্রুশের কাছে আসুন, তার রক্তের কাছে আসুন, ধৌত হউন। সমস্ত ভার খ্রীষ্টের কাছে ফেলে দিন।
মথি ১১:২৮ পদে যীশু বলছেন, ‘হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকসকল আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দিব’।

উপসংহার
আপনি অতিতকে নিয়ে ধুকতে পারেন না? আমরা অতিতের পরাজয়ে এবং অবসাদে জ্বলতে থাকতে পারেন না। আমরা অতিতের ও ব্যর্থতা নিয়ে বাচতে পারি না। সামনে আপনার জন্য বিজয় অপেক্ষা করছে। আমাদেরকে আজকে ও আগামিকালের জন্য বিজয় ঘোষণা করা দরকার। আমি অনেক লোকের সাথে সাক্ষাত করেছি যারা দুঃখ প্রকাশ করে এবং বলে―আমি মনে করি এটা আমার করা উচিত ছিল, ওটা আমার করা উচিত ছিল না। আমি যদি সে সময় প্রভুর কথা শুনতাম! আমি যদি পড়ে না যেতাম, পতিত না হতাম!. ইত্যাদি, ইত্যাদি।
আমি কিছু পালক-প্রচারককে জানি যারা এখন বলছেন―
আমি যদি আবার শুরু করতে পারতাম…..যদি সেটা না করতাম… সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছুই বৃথা গেল! আমি তাদেরকে বলব―অতীতকে ভুলে যান, উঠে দাঁড়ান এবং প্রচার করুন! আজকে অনেককে এই বার্তা শুনা প্রয়োজন যেন তারা আবার প্রচার করতে পারেন, আবার শুরু করতে পারেন। আজকে অনেকেই আছেন যারা এই সত্য নিয়ে বেঁচে আছেন, আমি পতিত, তাই উঠতে পারব না। আজকে আপনি যদি এই বোধ করেন, আমি বলব, উঠে দাঁড়ান! উঠে দাঁড়ান! শক্ত হয়ে দাঁড়ান! আবার শুরু করুন। ঈশ্বর আপনাকে ক্ষমা করেছেন। গেট আপ! গেট আপ! গেট আপ!
আপনি ১৭ বছরের বালক/বালিকা যৌন অপব্যবহরের স্বীকার―গেট আপ! গেট আপ! আপনি অতীতকে নিয়ে বসবাস করতে পারেন না। ২০/৩০ বছরের যুবক/যুবতী ব্যভিচারের দোষে দোষী―গেট আপ! গেট আপ! আপনি যীশুর রক্তে ধৌত হউন। আপনার পাপের জন্যও যীশু রক্ত ঝরিয়েছেন। আপনি অতীতের কলুষতা নিয়ে বসবাস করতে পারেন না। আপনারও পবিত্র ভাবে জীবন যপিন করার অধিকার রয়েছে। ১৬ বছরের অন্তঃসত্তা বালিকা- গেট আপ! গেট আপ! প্রার্থনা করি যেন আপনি বিজয়ী হন!
তাদের সম্পর্কে কি মনে করেন? তারা পতিত? তাদেরও আরাধনা করার অধিকার আছে, তাদেরও ধৌত হতে হবে, তাদেরও অভিষিক্ত হতে হবে, তাদেরও নতুন পোশাক পরতে হবে, তাদেরও বিজয়ী হতে হবে। আমাদের অতীতকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হলে চলবে না। আমাদের আশেপাশে অনেক লোক আছে, যারা প্রতি দিন মারা যাচ্ছে, আর শয়তানের রাজ্য অনন্ত নরকে যাচ্ছে।
―আপনার সাক্ষ্য তাদের শোনা প্রয়োজন রয়েছে,
―আপনার বিজয় বার্তা তাদের শোনা প্রয়োজন,
―আপনি কীভাবে মুক্ত হয়েছেন, কীভাবে যীশু আপনাকে স্বাধীন করেছেন, সেটি শোনা তাদের একান্ত প্রয়োজন।
রাজা দায়ুদ সম্পূর্ণ মুক্ত হলেন: পরে দাউদ তাঁর স্ত্রী বৎশেবাকে সান্ত্বনা দিলেন ও তার কাছে গমন করে তার সঙ্গে শয়ন করলেন; এবং সে পুত্র প্রসব করলে দায়ুদ তার নাম শলোমন রাখলেন; আর ঈশ্বর তাঁকে ভালোবাসলেন। (২ শমুয়েল ১২:২৪;)। উঠুন! অতিতের সমস্ত ব্যর্থতা ও অবসাদ থেকে বেরিয়ে আসুন।

Previous Post

কক্সবাজার ও চট্টগ্রামে ৪.৯ মাত্রার ভূমিকম্প

Next Post

আজ থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’

Admin

Admin

Next Post
আজ থেকে শিক্ষকদের কর্মবিরতি― প্রাথমিক-মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত

আজ থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 4 2
Users Today : 22
Views Today : 28
Total views : 175440
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In