• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, ১১ জনের প্রাণহানী

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, ১১ জনের প্রাণহানী

Admin by Admin
জুলাই ৮, ২০২৫
in আন্তর্জাতিক, খবর, প্রচ্ছদ
0 0
0
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, ১১ জনের প্রাণহানী
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ● কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছে। ৭ জুলাই সোমবার এক বিবৃতিতে পুলিশ জানায়, বিক্ষোভের সময় তাদের অন্তত ৫২ সদস্য আহত হয়েছে। কেনিয়ার গণতান্ত্রিক আন্দোলন ‘সাবা সাবা’–এর ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার এ বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। তবে এবার বিক্ষোভটি কেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে বড়ো আকার ধারণ করে। খবরসূত্র: আল জাজিরা।
রাজধানী নাইরোবিতে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সরাসরি গুলি ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীদের অনেককে শিস বাজিয়ে মিছিল করতে দেখা যায়। অথচ রাস্তায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল।
১৯৯০ সালের ৭ জুলাই কেনিয়ার গণতন্ত্রপন্থি বিক্ষোভকে স্থানীয় কিসওয়াহিলি ভাষায় ‘সাবা সাবা’ (‘সাত সাত’) আন্দোলন বলে অভিহিত করা হয়। বহু দলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের দাবিতে কেনিয়ার তৎকালীন স্বৈরশাসক প্রেসিডেন্ট ড্যানিয়েল মোইয়ের বিরুদ্ধে এ আন্দোলন হয়েছিল। দিনটির স্মরণে প্রতি বছর জুলাইয়ের ৭ তারিখ কেনিয়ার মানুষ বিক্ষোভ মিছিল বের করে।
তবে এবারের সাবা সাবা আন্দোলন বৃহত্তর প্রতিবাদে রূপ নেয়। কারণ এবার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ দাবি করে বিক্ষোভকারীরা।
আল জাজিরার নাইরোবি প্রতিনিধি ম্যালকম ওয়েব জানান, পুলিশ শহরের কেন্দ্রের দিকে যাওয়া প্রায় সব প্রধান সড়ক অবরোধ করে রেখেছিল। বিক্ষোভকারীরা সেগুলো অতিক্রম করে এগোনোর চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।আমরা বিভিন্ন স্থান থেকে গুলিবিদ্ধ ব্যক্তিদের খবর পেতে শুরু করেছি এবং অ্যাম্বুলেন্সগুলো আহতদের উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে।
গত মাসেও দুর্নীতি, পুলিশি নির্যাতন এবং সরকারবিরোধীদের গুমের প্রতিবাদে হওয়া অনুরূপ বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়। কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস জানিয়েছে, গত মাসের বিক্ষোভে সারা দেশে অন্তত ১৯ জন নিহত হয়েছে।
সোমবারের এই বিক্ষোভে তরুণরা ব্যাপকভাবে অংশ নেয়। এ সময় কিছু এলাকায় লুটপাট ও সহিংসতা ঘটে, ডজনখানেক মানুষ নিহত এবং হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়।
বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, সরকার ইচ্ছাকৃতভাবে সশস্ত্র ভাড়াটে লোক পাঠিয়ে আন্দোলনকে কলঙ্কিত করছে। অন্যদিকে সরকার বলেছে, এই বিক্ষোভ ‘একটি ব্যর্থ অভ্যুত্থানের প্রচেষ্টা’।
রাজনৈতিকভাবে ২০২২ সালে নির্বাচিত রুটো এখনও শক্ত অবস্থানে রয়েছেন। তিনি প্রধান বিরোধী নেতা রাইলা ওডিঙ্গার সঙ্গে একটি জোট গঠন করেছেন। ফলে ২০২৭ সালের নির্বাচনকে ঘিরে এখনই তার জন্য কোনো সুস্পষ্ট চ্যালেঞ্জ দেখা যাচ্ছে না।
২০২৪ সালের জুন থেকে এখন পর্যন্ত বিক্ষোভে অন্তত ৮০ জন নিহত হয়েছে এবং অনেককে অবৈধভাবে আটক করা হয়েছে।

Previous Post

কক্সবাজারে টানা বৃষ্টি ও ভারী বর্ষণে অর্ধশতাধিক গ্রাম জলাবদ্ধ

Next Post

ফেনীতে বেড়িবাঁধ ভেঙে অন্তত ২৫ গ্রাম প্লাবিত

Admin

Admin

Next Post
ফেনীতে বেড়িবাঁধ ভেঙে অন্তত ২৫ গ্রাম প্লাবিত

ফেনীতে বেড়িবাঁধ ভেঙে অন্তত ২৫ গ্রাম প্লাবিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 4 9
Users Today : 3
Views Today : 4
Total views : 175448
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In