• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

৯৯ শতাংশ সম্পদ দানের ঘোষণা দিলেন বিল গেটস

৯৯ শতাংশ সম্পদ দানের ঘোষণা দিলেন বিল গেটস

Admin by Admin
জুন ৩, ২০২৫
in আন্তর্জাতিক, খবর, প্রচ্ছদ
0 0
0
৯৯ শতাংশ সম্পদ দানের ঘোষণা দিলেন বিল গেটস
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ● মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ঘোষণা দিয়েছেন, আগামী ২০ বছরে তার বিশাল সম্পদের অধিকাংশই আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করা হবে।
৬৯ বছর বয়সি এই ধনকুবের ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) সদর দপ্তরে এক বক্তৃতায় বলেন, “স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনাকে জাগিয়ে তুলে আফ্রিকার প্রতিটি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।”
তিনি আফ্রিকার তরুণ উদ্ভাবকদের প্রতি আহ্বান জানান যেন তারা কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মহাদেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কীভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে চিন্তা করেন। খবর সূত্র: বিবিসি।
গেল মাসে গেটস ঘোষণা দেন, তিনি তার প্রায় ২০০ বিলিয়ন ডলারের সম্পদের ৯৯ শতাংশ ২০৪৫ সালের মধ্যে দান করবেন এবং সে সময়েই তার গঠন করা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ করা হবে।
বিল গেটস বলেন, “আমি সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছি, আগামী ২০ বছরের মধ্যে আমার সম্পদ দান করে দেব। এর বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যয় করা হবে।”
মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা মাশেল বিল গেটসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “এটি এমন এক সংকটময় মুহূর্তে এসেছে, যখন আমাদের এই ধরনের সহায়তার খুব প্রয়োজন। আমরা চাই গেটস আমাদের সঙ্গে এই রূপান্তরের পথে অব্যাহতভাবে থাকুন।”
গেটস বলেন, তার ফাউন্ডেশন আফ্রিকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মনোযোগ দেবে। তিনি জানান, গর্ভধারণের আগে এবং গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্য ও পুষ্টির যত্ন নেওয়া হলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। শিশুর জন্মের পর প্রথম চার বছরে পুষ্টির গুরুত্বও তিনি তুলে ধরেন।
তরুণ উদ্ভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আফ্রিকা ঐতিহ্যগত ব্যাংকিং ব্যবস্থা এড়িয়ে মোবাইল ব্যাংকিং ব্যবস্থাকে আপন করে নিয়েছে। ঠিক তেমনি, আগামী প্রজন্মের স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গেলে এখনই ভাবতে হবে কিভাবে এআই ব্যবহার করা যায়।”
তিনি উদাহরণ হিসেবে রুয়ান্ডার কথা বলেন, যেখানে এআই-চালিত আল্ট্রাসাউন্ডের মাধ্যমে উচ্চ ঝুঁকির গর্ভাবস্থার সনাক্তকরণ ইতোমধ্যেই শুরু হয়েছে।
গেটস ফাউন্ডেশন জানিয়েছে, তাদের তিনটি মূল লক্ষ্য হচ্ছে: মা ও শিশুর প্রতিরোধযোগ্য মৃত্যু বন্ধ করা, পরবর্তী প্রজন্মকে প্রাণঘাতী সংক্রামক রোগ থেকে মুক্ত রাখা এবং কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে উত্তরণে সহায়তা করা।
এক বিবৃতিতে ফাউন্ডেশন জানায়, “আগামী ২০ বছরের শেষে ফাউন্ডেশন তার কার্যক্রম বন্ধ করবে।”
গেল মাসে এক ব্লগ পোস্টে গেটস লিখেছিলেন, “আমার মৃত্যু নিয়ে মানুষ অনেক কিছু বলবে, তবে আমি নিশ্চিত করতে চাই যে ‘সে ধনী হয়ে মারা গেছে’ – এমন কিছু যেন কেউ বলতে না পারে।”

Previous Post

সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৮ নদীর পানি, ৩ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

Next Post

সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট: মূল্যস্ফীতি, কর্মসংস্থান ও বিনিয়োগে চ্যালেঞ্জ

Admin

Admin

Next Post
আজ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট: মূল্যস্ফীতি, কর্মসংস্থান ও বিনিয়োগে চ্যালেঞ্জ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 6 6 0
Users Today : 91
Views Today : 100
Total views : 177351
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In