• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

সুপারশপে কেনাকাটায় দিতে হবে না বাড়তি ভ্যাট

সুপারশপে কেনাকাটায় দিতে হবে না বাড়তি ভ্যাট

Admin by Admin
ফেব্রুয়ারি ২৩, ২০২৫
in খবর, প্রচ্ছদ
0 0
0
সুপারশপে কেনাকাটায় দিতে হবে না বাড়তি ভ্যাট
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

বিভাগীয় সম্পাদক ● এখন থেকে সুপারশপে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের আর বাড়তি মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিতে হবে না। পণ্যের খুচরা মূল্য হিসেবে যে দাম লেখা থাকবে, তা দিলেই চলবে। সম্প্রতি (৯ ফেব্রুয়ারি) এনবিআরের ভ্যাট বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, সুপারশপ প্রতিষ্ঠানগুলো যেহেতু, বিভিন্ন ধরনের পণ্য আমদানি বা স্থানীয়ভাবে ক্রয়পূর্বক (উৎপাদন ব্যতীত) সরবরাহ করে থাকে, সেহেতু, সুপারশপ কর্তৃক সরবরাহের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধ করা হলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর অন্যান্য বিধানাবলি পরিপালন সাপেক্ষে উপকরণ কর রেয়াত গ্রহণের ক্ষেত্রে উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা (মূসক-৪.৩) দাখিল করতে হবে না।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৩২ক এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ১১৮ক এ প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এতে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী।
উল্লেখ্য, এত দিন ধরে সুপারশপে কেনাকাটা করার সময় কখনো দেড় শতাংশ, কখনও ২ শতাংশ, কখনোবা ৫ শতাংশ ভ্যাট আরোপ করা ছিল। সর্বশেষ বাজেটের সময় সুপারশপের কেনাকাটার ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট ধার্য করা হয়।
এ নিয়ে কিছুদিন ধরে চেইন সুপারশপের মালিকেরা আপত্তি জানিয়ে আসছিলেন। এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেন তারা।
নতুন নিয়মে সুপারশপের মালিকদের পণ্যের গায়ে লেখা খুচরা মূল্যে বিক্রি করতে হবে। আর খুচরা মূল্যে (এমআরপি) ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। সুপারশপের মালিকেরা নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দেবেন। আগের পর্যায় থেকে ভ্যাট রেয়াত নেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উৎপাদন পর্যায়ে যেসব নিত্যপণ্যে ভ্যাট নেই, তবে ব্যবসা পর্যায়ে ভ্যাট আছে এমন পণ্যের তালিকা পর্যালোচনা করছে এনবিআর। যাতে করে ভোক্তার ওপর বাড়তি ভ্যাটের চাপ না পড়ে। ময়দা, আদা ইত্যাদি পণ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট নেই।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

Previous Post

শেরপুরে অটোরিকশা ও মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কা, ২ জনের প্রাণহানী

Next Post

মুক্তকথা ● পাগলের সুখ মনে মনে ▄ ডা. অলোক মজুমদার

Admin

Admin

Next Post
মুক্তকথা ● পাগলের সুখ মনে মনে ▄  ডা. অলোক মজুমদার

মুক্তকথা ● পাগলের সুখ মনে মনে ▄ ডা. অলোক মজুমদার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 5 8 7
Users Today : 18
Views Today : 19
Total views : 177270
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In