• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

অমর একুশের বিশেষ নিবন্ধ ● একুশ ও আমরা ► ডা. অলোক মজুমদার

অমর একুশের বিশেষ নিবন্ধ ● একুশ ও আমরা ► ডা. অলোক মজুমদার

Admin by Admin
ফেব্রুয়ারি ২১, ২০২২
in প্রচ্ছদ, মতামত
0 0
0
অমর একুশের বিশেষ নিবন্ধ ● একুশ ও আমরা ► ডা. অলোক মজুমদার
0
SHARES
110
VIEWS
Share on FacebookShare on Twitter

একুশ কি শুধুই সংখ্যা। একুশের চেতনায় আজ আমরা কোথায়। এই একুশই তো ছিল এই বাঙালি জাতীর স্বকীয়তায় জেগে ওঠার প্রেরণা। চেতনাগত দিক-নির্দেশনার ফসল বাঙালির হৃদয় গোলায় সংরক্ষণ করতে চেয়েছিলেন কিছু বাঙালি—বাঙলা চেতনা সমৃদ্ধ মানুষ। কিন্তু তার কতটা সফল করতে পেরেছি বা পেরেছে। সেই যে শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়ার যে স্বপ্নের চেতনার একুশ আজ কোথায়। বাঙালি সত্তার অস্তিত্ব ধরে রাখতে যাদের রক্তে এই শহীদ দিবস ও শহীদ মিনার প্রতিষ্ঠা পেয়েছিল তারা কি আমাদের কর্মকাণ্ড দেখে শান্তি পাচ্ছে, না কি দুঃখার্ত হচ্ছে। যারা এই চেতনার রক্তে অ আ ক খ প্রতিষ্ঠা করেলি তাদের সেই রক্তের কতটুকু সম্মান আমরা করতে পারছি। শুধু সময় হলেই এক গোছা ফুল হাতে নিয়ে বেদীতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতাই কি সব কিছু। একুশ কি কোনো ছায়া ঘটনা, নাকি বাস্তব দর্শন। আমার জানা মতে এই একুশের চেতনায় আছে বাংলা ভাষাকে বাঙালির মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার অদম্য ইচ্ছা। একুশেই আছে জাতীয়তাবোধ, সার্বজনীন মানাবিকতা, গণতন্ত্র, শোষণ মুক্তির প্রেরণা।
বায়ান্নর যে আন্দোলন তা আমাদের ওপরে চেপে বসা সেই পাথর সরিয়ে ভারমুক্ত করার ও পাকিস্থানী ধর্মীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার। এটাই ছিল মূলত পাকিস্তানী সাম্প্রদায়ীক ভাবধারার বিরুদ্ধে বিদ্রোহ। ধর্মভিত্তিক মতাদর্শের সরাসরি প্রত্যাখান। আর ভাষা ভিত্তিক চেতনা বিকাশ সাধন করা। বাঙালির বাংলা হলো তার মায়ের ভাষা। প্রত্যেকেরই তার তার মাতৃ ভাষা আছে। মাতৃভাষায় কথা বলা, লেখাপড়া করা ও সকল কিছুতেই মাতৃভাষার প্রয়োগ নিশ্চত করার প্রেরণা এই একুশ। ভাষা ভিত্তিক চেতনার বিকাশে বাঙালির মাতৃভাষায় লেখাপড়া, সংস্কৃতি চর্চা ও বাঙালরি সকল কাজেই বাংলার প্রয়োগ স্বাধীনতা পাওয়ার চেতনাই হলো এই একুশ। এই একুশ কোনো উগ্র জাতীয়তাবাদ বা জাতিগত সংকীর্ণতা নয়।
আমাদের নিজেদের ব্যর্থতা অনেক রয়েছে। আমরা আমাদের সন্তানদের কতটা এই বাংলাকে চেনাতে পেরেছি। কতটা এই বাঙলা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে পেরেছি আমাদের মাতৃভাষা ভাষীদেরকে। আজও সেই শ্রেণী বৈষম্য, সেই খবরদারী, সেই সাম্প্রদায়ীকতা, সেই শোষণ, সেই গণতন্ত্রহীনতা সমাজে ও দেশে বিদ্যমান। বায়ান্নর এত বছর পরেও আমরা শুধুমাত্র ফুল দেওয়া ছাড়া আর কি করছি তাদের চেতনা রক্ষায়। আশাহারা মানুষ আমি নই, তাই তো আজও মনে হয় বাঙালি জাতীর নিজস্ব সংস্কৃতি গড়ার চেতনার মাধ্যম এই একুশ। এই একুশই তো আমাদের হাজার বছরের লালিত স্বপ্নকে সমৃদ্ধি দান করেছে। এই একুশই হলো আমাদের রাজনীতির নিশানা ও মুক্তির সংগ্রামের প্রেরণা। আমরা যদি নিজের বাঙালি সাংস্কৃতির বিপ্লব ঘটাতে চাই তবে তা একুশের চেতনার চালিকা শক্তি বাদ দিয়ে অসম্ভব। একুশ কোনোদিন মরবে না। এটা গেঁথে রয়েছে বাঙালরি প্রাণে ও মননে। যদিও এই বাংলার ওপরে অনেক আগ্রাসন দৃশ্যমান তবুও বাঙালির গর্ভে জন্ম নেওয়া প্রতিটা বাঙালির হৃদয় থেকে তা মুছে ফেলা সম্ভব নয়।
অলোক মজুমদার : চিকিৎসক ও লেখক।

RelatedPosts

মতামত ° আদিবাসী দিবস: বরেন্দ্রভূমির আদিবাসীদের চাপা কান্না > মিথুশিলাক মুরমু

মতামত ► বিশ্বকাপ ফুটবল ও বাংলাদেশ : বিনোদনের পরিবর্তে মৃত্যু কেন? ◄ মোজাহিদ হোসেন

চালের ভাণ্ডার নওগাঁয় কেজিতে ৯০ টাকা বেড়েছে সুগন্ধি আতপ চালের দাম

Previous Post

অমর একুশের বিশেষ নিবন্ধ ► আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বরেন্দ্রের আদিবাসী ● মিথুশিলাক মুরমু

Next Post

অমর একুশের বিশেষ নিবন্ধ ● মহান ভাষা আন্দোলনের ইতিহাস : আমাদের চাওয়া পাওয়া ► জেমস আব্দুর রহিম রানা

Admin

Admin

Next Post
অমর একুশের বিশেষ নিবন্ধ ● মহান ভাষা আন্দোলনের ইতিহাস : আমাদের চাওয়া পাওয়া ► জেমস আব্দুর রহিম রানা

অমর একুশের বিশেষ নিবন্ধ ● মহান ভাষা আন্দোলনের ইতিহাস : আমাদের চাওয়া পাওয়া ► জেমস আব্দুর রহিম রানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 2 4 1 5
Users Today : 20
Views Today : 23
Total views : 185259
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In