• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে রো রো ফেরির ধাক্কা

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে রো রো ফেরির ধাক্কা

Admin by Admin
আগস্ট ৯, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে রো রো ফেরির ধাক্কা
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

বিভাগীয় সম্পাদক ● পদ্মা সেতুর পিলারে আবারও রো রো ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। আজ ৯ আগস্ট সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে একটি ফেরির মুন্সিগঞ্জের শিমুলিয়া যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ১৭ দিনের ব্যবধানে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটল।
সোমবারের ঘটনায় ফেরিটির কমবেশি ক্ষয়ক্ষতি ও ১০-১২ জন যাত্রীর আহত হওয়ার খবর দিয়েছেন ফেরিটির এক কর্মী। তবে সেতুর পিলারের ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খাওয়া ফেরির নাম ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’। বিষয়টি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিশ্চিত করেছেন রো রো ফেরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনল্যান্ড মাস্টার অফিসার) দেলোয়ার হোসেন। যদিও তিনি বলেন, ফেরিটি বাংলাবাজার থেকে শিমুলিয়ার দিকে যাচ্ছিল। ফেরিটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নৌপথের লৌহজং চ্যানেল অতিক্রম করছিল। পদ্মা সেতুর ১০ ও ১১ নম্বর পিলারের নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি ইঞ্জিনচালিত ট্রলার সামনে এসে পড়ে ফেরিটির। ঘটনার সময় নদীতে ছিল তীব্র স্রোত। ফেরিটি প্রথমে ট্রলারের সঙ্গে ধাক্কা খায়। একপর্যায়ে ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে একটু ঘষা খায়। এর বাইরে বড় কোনো কিছু ঘটেনি।
তবে নাম প্রকাশ করার শর্তে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির একজন কর্মী জানান, সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ফেরির ইঞ্জিনকক্ষের বাইরের অংশ (সাইড প্লেট) ভেঙে পানি ঢুকতে শুরু করে। পরে দ্রুত ফেরিটি শিমুলিয়া ঘাটের ২ নম্বর পন্টুনে ভেড়ানো হয়। সেখানে ফেরি থেকে যানবাহন দ্রুত নামিয়ে দেওয়া হয়। ওই কর্মীর ভাষ্য, ঘটনার সময় একটি ট্রাক ছোটো একটা গাড়ির ওপরে ছিটকে পড়ে। এতে গাড়িটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ফেরিতে দাঁড়িয়ে থাকা যাত্রীরাও একে অপরের ওপরে উল্টে পড়েন। এতে ১০-১২ জনের মতো আহত হয়েছেন।
তবে ঘটনার বিষয়ে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল রাজ্জাক রাত ৮টার দিকে বলেন, ‘শিমুলিয়ায় যাওয়ার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ফেরিটির ধাক্কা লাগে। আপাতত আমরা হতাহতের তেমন কোনো খবর পাইনি। আচমকা ধাক্কায় ফেরিতে পড়ে গিয়ে কিছু মানুষ হয়তো টুকটাক আহত হয়েছেন। আর কিছু যানবাহনের ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
উল্লেখ্য, গত ২৩ জুলাই নির্মাণাধীন সেতুটির ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহ জালাল’ নামের একটি রো রো ফেরির ধাক্কা লাগে। এতে ফেরিটির অন্তত ৩৫ যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।

RelatedPosts

ইয়েমেনে হুথিদের হামলায় প্রাণহানি ৭৩

ইতহাস-ঐতিহ্য ● সাঁওতালদের দাশাই নাচের ইতিহাস ও ঐতিহ্য ○ মিথুশিলাক মুরমু

মতামত ● আদিবাসী জরিপে শুধু সংখ্যা নয়, উঠে আসুক অস্তিত্ব, পরিচয় ও অধিকারের প্রশ্ন ■মিথুশিলাক মুরমু

Previous Post

দিনাজপুরে অন্তত ১০ হত্যাকাণ্ডের বিচার পায়নি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার

Next Post

করোনা সংক্রমণে আরও ২৪৫ মৃত্যু, নতুন শনাক্ত ১১ হাজার ৪৬৩

Admin

Admin

Next Post
একদিনে মৃত্যু ২৫৮, নতুন শনাক্ত ১৪ হাজার ৯২৫

করোনা সংক্রমণে আরও ২৪৫ মৃত্যু, নতুন শনাক্ত ১১ হাজার ৪৬৩

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 5 8 2 5
Users Today : 12
Views Today : 12
Total views : 189257
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In