বিভাগীয় সম্পাদক ● লকডাউন অমান্য করে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘোরাফেরার অভিযোগে ৩৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ ২ আগস্ট সোমবার বিকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফখাতেখারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপ্রয়োজনে ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ১৩৫ জনকে ১ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, ডিএমপি ট্রাফিক বিভাগ ৩৬৬টি গাড়িকে ৮ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
উল্লেখ্য, দেশব্যাপী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।





Users Today : 3
Views Today : 3
Total views : 175447
