বিভাগীয় সম্পাদক ● আওয়ামী লীগের মহিলা-বিষয়ক উপ-কমিটি থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে র্যাবের দায়ের করা মামলার তদন্তভার থানা পুলিশ থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ১ আগস্ট রবিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, থানা পুলিশ থেকে মামলার তদন্তের দায়িত্ব ডিবিকে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে। বর্তমানে তিনি আদালতের নির্দেশে পুলিশ রিমান্ডে রয়েছে। তাকে ডিবি জিজ্ঞাসাবাদ করবে।
সম্প্রতি ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের প্রচারণা করে আওয়ামী লীগ থেকে নিজের পদ খোয়ান হেলেনা জাহাঙ্গীর। গত ২৯ জুলাই রাতে দীর্ঘ ৪ ঘণ্টা অভিযানের পর গুলশানের নিজ বাসা থেকে আটক হন এই ব্যবসায়ী। পরদিন ৩০ জুলাই র্যাব বাদি হয়ে রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।
আর হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে উদ্ধার করা মদ, ওয়াকিটকি, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়ার বিষয়ে বন্যপ্রাণী আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়।





Users Today : 98
Views Today : 107
Total views : 182256
