বিভাগীয় সম্পাদক ● বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় তিন জন পজিটিভসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আজ ১৭ জুলাই শনিবার সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান। এ সময় পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয়েছে শতকরা ৬৪.৩৮ ভাগ।
এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ রোগী। তাদের মধ্যে ৩৩ জন পজিটিভ ছিল। একই সময়ে উপসর্গ নিয়ে ৩৫ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু ২২ রোগী।
শনিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২৫৩ রোগীর মধ্যে শনাক্ত হয়েছে ৮৪ জনের। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।
এদিকে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ২১৯ জনের নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা পজিটিভ হয়েছে।





Users Today : 157
Views Today : 173
Total views : 182322
