• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, মে ৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

হাইতির প্রেসিডেন্ট খুনের বিবরণ দিলেন তাঁর আহত স্ত্রী

হাইতির প্রেসিডেন্ট খুনের বিবরণ দিলেন তাঁর আহত স্ত্রী

Admin by Admin
জুলাই ১১, ২০২১
in Uncategorized
0 0
0
হাইতির প্রেসিডেন্ট খুনের বিবরণ দিলেন তাঁর আহত স্ত্রী
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

বন্দুকধারীদের হামলায় আহত হওয়ার পর এ নিয়ে প্রথম কথা বলেছেন হাইতির নিহত প্রেসিডেন্ট জোভেনেল মইসির স্ত্রী মার্টিন মইসি। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

গত বুধবার বন্দুকধারীরা প্রেসিডেন্ট জোভেনেল মইসির বাসায় হামলা চালিয়ে তাঁকে হত্যা করে। এ হামলায় তাঁর স্ত্রী মার্টিন মইসি আহত হন। তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন।

গতকাল শনিবার মার্টিন মইসি তাঁর টুইটার পেজে একটি ‘ভয়েস মেসেজ’ পোস্ট করেন। এই বার্তা যে মার্টিন মইসির, তা একাধিক সূত্র নিশ্চিত করেছে। বার্তায় মার্টিন মইসি বলেন, মধ্যরাতে চোখের পলকের মধ্যে ভাড়াটে হত্যাকারীরা তাঁদের বাড়িতে ঢোকে। তারা গুলি করে তাঁর স্বামীকে ঝাঁজরা করে দেয়।

মার্টিন মইসি বলেন, এ হামলা এত দ্রুত ঘটে যে তাঁর স্বামী জোভেনেল মইসি একটা কথা পর্যন্ত বলার সুযোগ পাননি। তিনি ইঙ্গিত দেন যে রাজনৈতিক কারণে তাঁর স্বামীকে নিশানা করা হয়েছে। বিশেষ করে সংবিধান পরিবর্তনে গণভোট আয়োজনের পরিকল্পনার কারণ।

মার্টিন মইসি বলেন, অজ্ঞাত হত্যাকারীরা বলেছিল, তারা প্রেসিডেন্ট জোভেনেল মইসির স্বপ্ন শেষ করে দিতে চায়।

মার্টিন মইসি আরও বলেন, তাঁরা প্রেসিডেন্ট জোভেনেল মইসির রক্ত বৃথা যেতে দিতে পারেন না। জোভেনেল মইসির কাজ এগিয়ে নিতে, অব্যাহত রাখতে অঙ্গীকার করেন তাঁর স্ত্রী মার্টিন মইসি।

জোভেনেল মইসি হত্যাকাণ্ডে ২৮ জন ভাড়াটে ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে হাইতির পুলিশ। তাদের মধ্যে ২৬ জন কলম্বিয়ার। আর ২ জন হাইতি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

হাইতির পুলিশ জানিয়েছে, ঘাতক দলের ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ জন পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে। আরও ৮ জন পলাতক।

অবশ্য জোভেনেল মইসি হত্যার নির্দেশদাতা কে, আর হত্যার উদ্দেশ্যই-বা কী, তা এখন পর্যন্ত পরিষ্কার নয়।

নিরাপত্তার পাশাপাশি তদন্তসংক্রান্ত কাজে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে হাইতি। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, হত্যার তদন্তে এফবিআইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের শিগগির হাইতিতে পাঠানো হবে। তবে যুক্তরাষ্ট্র হাইতিতে সেনা পাঠাবে কি না, তা নিশ্চিত করেনি।

এদিকে জাতিসংঘের কাছেও সেনাসহায়তা চেয়েছে হাইতি। এ বিষয়ে সংস্থাটি কোনো মন্তব্য করেনি।

জোভেনেল মইসি ২০১৭ সাল থেকে হাইতির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর পদত্যাগ দাবি করে দেশটিতে একাধিকবার বিক্ষোভ হয়। জোভেনেল মইসি নিহত হওয়ায় হাইতির সরকারের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ।

Previous Post

প্রবাসী কর্মীরা টিকা পেতে যা করবেন

Next Post

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৯ জনের মৃত্যু

Admin

Admin

Next Post
রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৯ জনের মৃত্যু

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৯ জনের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 1 9 5
Users Today : 41
Views Today : 51
Total views : 177936
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In