বিভাগীয় সম্পাদক ● ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৪ জন রোগী মারা গেছেন। এরমধ্যে করোনা পজিটিভ ছিলেন তিন রোগী। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়াদের মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুরের তিন জন রোগী করোনা পজিটিভ ছিলেন। এছাড়া ময়মনসিংহের চার জন, জামালপুর-শেরপুর ও টাঙ্গাইলের দুই জন করে রোগী এবং গাজীপুর সদরের এক রোগী করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে করোনা ইউনিটে ৪২৯ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯৯৩টি নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৯ হাজার ৮৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৪৫৫ জন।





Users Today : 28
Views Today : 32
Total views : 182181
