বিভাগীয় সম্পাদক ● পোপ ফ্রান্সিস কোলন সমস্যার চিকিৎসা করাতে নির্ধারিত অপারেশনের জন্য রোমের হাসপাতালে ভর্তি হয়েছেন । ভ্যাটিকান মুখপাত্র মাত্তেও ব্রুনি জানিয়েছেন, জেমেলি ইউনির্ভার্সিটি হাসপাতালে সার্জারি হয়ে যাওয়ার পর আরও তথ্য জানানো হবে। ভর্তি হওয়ার আগে সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার পরিদর্শকের সামনে ভাষণ দেন ৮৪ বছর বয়সী আর্জেন্টাইন পোপ। খবর বিবিসি।
২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হলেন ফ্রান্সিস। ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়েছে তাঁর কোলনের ‘সিম্পটোম্যাটিক ডাইভার্টিকুলার স্টেনোসিস’র চিকিৎসা করানো হবে। এই অসুখে কোলন সংকুচিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রবিবার সেন্ট পিটার্স স্কয়ারে দেওয়া ভাষণে পোপ ফ্রান্সিস জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে স্লোভাকিয়া সফর করবেন তিনি। তার আগে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের এক অনুষ্ঠানে যোগ দেবেন।
১৯৩৬ সালে বুয়েন্স আয়ার্সে জন্ম নেওয়া ফ্রান্সিস ২১ বছর বয়সে ডান পাশে ফুসফুস হারান। এছাড়া হিপের সমস্যায় ভুগে থাকেন তিনি। ২০১৪ সালে পাকস্থলীর ব্যথায় ভুগে বেশ কয়েকটি কর্মসূচি বাতিল করতে বাধ্য হন তিনি।





Users Today : 59
Views Today : 64
Total views : 182213
