• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
মঙ্গলবার, জুন ৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

সোমবার থেকে সীমিত, বৃহস্পতিবার শুরু সর্বাত্মক লকডাউন

সোমবার থেকে সীমিত, বৃহস্পতিবার শুরু সর্বাত্মক লকডাউন

Admin by Admin
জুন ২৭, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
সোমবার থেকে সীমিত, বৃহস্পতিবার শুরু সর্বাত্মক লকডাউন
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

ভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় আগামীকাল থেকে সীমিত পরিসরে এবং আগামী ১ জুলাই থেকে সাত দিন সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করছে সরকার। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার গতকাল জানান, সোমবার থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করার কথা থাকলেও তা আগামী ১ জুলাই থেকে সাত দিন ঘোষণা করা হবে। সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন চলবে। আগামীকাল (আজ) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে।

গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে  উচ্চপর্যায়ের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে শুক্রবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, সোমবার থেকে সাত দিন এ কঠোর লকডাউন চলবে। এরপর প্রয়োজন মনে করলে বিধিনিষেধের মেয়াদ আরও বৃদ্ধি করা হবে। এবারের লকডাউনের মধ্যে জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেছিলেন, মানুষ যাতে বিধিনিষেধ মানে, সে জন্য কাজ করবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। বিধিনিষেধের মধ্যে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সংশ্লিষ্ট  সূত্রগুলো বলছে, আগামীকাল থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হলেও অর্থবছরের শেষ সময় হওয়ায় সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। মার্কেট, হোটেল রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। এ সময়ে কিছু কার্যক্রম চালু থাকবে। আর ১ জুলাই থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে।

RelatedPosts

শিক্ষা ভাবনা ●মাধ্যমিক বিদ্যালয়গুলোতে খ্রিষ্টিয়ান ধর্ম শিক্ষক প্রসঙ্গে ○ মিথুশিলাক মুরমু

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

আগের বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

বাজেটের কাজে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ ব্যাংক শাখা, জাতীয় রাজস্ব বোর্ডসহ কয়েকটি অফিস আগামী ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। লকডাউনের সময়ে জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন এবং গণমাধ্যম নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

কঠোর লকডাউনে শিল্পকারখানা খোলা, ব্যাংক চলবে সীমিত পরিসরে : আগামীকাল থেকে বুধবার পর্যন্ত বর্তমান নিয়মে শিল্পকারখানা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। আর বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন শুরু হলে তখনো শিল্পকারখানা খোলা থাকবে।  আর ওই সময় রপ্তানি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং সেবাও চালু থাকবে। তবে ব্যাংকের লেনদেনের সময়সীমা কী হবে, তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। আর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারও চালু থাকবে। গণপরিবহন বন্ধ থাকলেও পণ্য পরিবহন যথারীতি চলবে। বৃহস্পতিবার শুরু হওয়া সর্বাত্মক লকডাউনেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে পোশাক কারখানাসহ শিল্পকারখানা চালু থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীদের মধ্যে বৈঠকে অংশ নেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম।

এদিকে আগামীকাল থেকে লকডাউনের আগাম ঘোষণায় এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় বিকল্পভাবে মানুষজন ঢাকা ছাড়ছেন। অনেকেই ঢাকায় ফিরছেন ব্যক্তিগত পরিবহন বা ছোট পরিবহনে।

গতকাল সকালে ঢাকার প্রবেশমুখে মানুষের ঢল নামে। ঘাটে ঘাটে ভিড় লক্ষ্য করা যায়। বাস বন্ধ থাকায় কয়েক ধাপে ভেঙে ভেঙে কয়েক গুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। একইভাবে ঢাকায় ফিরছেন বিকল্প উপায়ে। সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে জনস্রোত দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে রাজধানীতে দিনভরই ছিল যানজট। ঢাকার চারপাশে সাত জেলায় লকডাউন থাকলেও যানজট ছিল চোখে পড়ার মতো।

রাজধানীতে প্রবেশমুখগুলোতে দেখা গেছে, প্রতিটি গাড়িকেই পুলিশের তল্লাশি চৌকি পার হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকেই ঢাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতেও ঠেকানো সম্ভব হচ্ছে না মানুষের ঢল। সকালে ঢাকায় প্রবেশ ও বাহিরের অন্যতম সড়ক গাবতলী এলাকা, ঢাকা-মাওয়া রোড, ঢাকা-চট্টগ্রাম রোডে সবকিছু উপেক্ষা করেই ছুটছেন নারী-পুরুষ। লকডাউনের কথা শুনেই আগে আগে রাজধানী ছাড়ছেন তারা। এমন পরিস্থিতিতে যানবাহন না পেয়ে অনেকেই কাভার্ড ভ্যান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন বিকল্প বাহনে অনেক গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। মানুষের দুর্ভোগও বেড়েছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের কষ্টের সীমা ছিল না।

পাঠানো খবর-

গাজীপুর : কঠোর লকডাউনের কথা চিন্তা করে অনেক সাধারণ মানুষ আগেই গ্রামের বাড়ি ফিরছেন। গাজীপুরের বিভিন্ন প্রবেশমুখে সকাল থেকেই ভিড় ছিল। বাস বন্ধ থাকায় তারা সিএনজি অটোরিকশা, পণ্যবাহী গাড়ি আবার কেউ হেঁটে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। কয়েক গুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যে ছুটছেন মানুষ। আবার কোথাও যাত্রীরা চেকপোস্টের কাছাকাছি নেমে হেঁটে ওই এলাকা পেরিয়ে অন্য যানবাহনে করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। সব ধরনের গাড়ি নিয়ে চলাচলের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে প্রশাসনের।

ঢাকামুখী যাত্রীর সংখ্যা কিছুটা বেশি। শুধু পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারের কথা থাকলেও ফেরিতে ব্যক্তিগত গাড়িও পারাপার হতে দেখা যায়। এদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি পয়েন্টে ও শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে রয়েছে পুলিশের চেকপোস্ট। চেকপোস্টে যাত্রী চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, ‘নৌরুটে ১৬টি ফেরির মধ্যে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। দুটি ফেরি মেরামতের কাজ চলছে। সকাল থেকে যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে। তবে গাড়ির চাপ নেই। লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারের কথা থাকলেও যাত্রীরা ঘাটে আসছে। যাত্রী নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের নয়।’ মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জাকির হোসেন জানান, লকডাউনের নির্দেশনা মানার জন্য আহ্বান জানানো হচ্ছে। কিন্তু যাত্রীরা বিভিন্নভাবে ঢাকা থেকে ঘাটে আসছেন। আবার বাংলাবাজার ঘাট থেকে আসা যাত্রীরা ঢাকা যাওয়ার চেষ্টা করছেন।

নারায়ণগঞ্জ : লকডাউনে নারায়ণগঞ্জের সড়ক-মহাসড়কে ছিল জনতার স্রোত। প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে। মূল রাস্তায় প্রবেশ ঠেকাতে পারলেও অলিগলির রাস্তা ব্যবহার করছেন সাধারণ মানুষ। হাজারো অজুহাত আর নানা কৌশলে লকডাউনে চলাফেরা করছেন মানুষ। এ ছাড়া সোমবার থেকে সারা দেশে লকডাউনের ঘোষণায় গ্রামের বাড়ির দিকে ছুটছেন সাধারণ মানুষ। অনেকেই কয়েকবার যানবাহন পাল্টে গ্রামের বাড়িতে যাচ্ছেন। বিশেষ করে মহাসড়কে জনতার স্রোত থামানো যাচ্ছে না।

লকডাউনের পঞ্চম দিনে বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জে কোনো মার্কেট, শপিং মল, বিপণিবিতান খোলা হয়নি। জেল-জরিমানা অথবা সতর্ক করলে কোথায় কোথায় মোবাইল কোর্ট বা পুলিশের টিম আছে তা এড়িয়ে চলছেন যাত্রীরা। বিশেষ করে বেশির ভাগ মানুষের হাতে ওষুধের প্রেসক্রিপশন, নানা টেস্ট রিপোর্ট, বাড়িতে বাবা-মা একা, শিশু-বাচ্চা দেখার কেউ নেই এসব অজুহাত দিয়ে বের হচ্ছেন বাসা থেকে। খেয়াঘাট এলাকায় নদী পারাপার বিড়ম্বনায় নদীর পাড়ে জড়ো হয়েছেন কয়েক হাজার যাত্রী। যেখানে ছিল না স্বাস্থ্যবিধির কোনো বালাই। জীবনের ঝুঁকি নিয়েই অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় পার হয়েছেন গার্মেন্টের নারী শ্রমিকসহ হাজার হাজার সাধারণ যাত্রী।

জেলা প্রশাসনের ২০টি মোবাইল কোর্ট ও পুলিশ প্রশাসনের প্রায় ৩০টি টিম গুরুত্বপূর্ণ সড়কে কাজ করছে। মহাসড়কে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সেখানে পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে থাকলেও থামানো যায়নি জনস্রোত। পায়ে হেঁটেই সাধারণ মানুষ ছুটে চলেছেন তাদের গন্তব্যে।

মানিকগঞ্জ : রাজবাড়ীর দৌলতদিয়ায় বেড়েছে মানুষের চাপ। ঘাটে নেমেই গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের। গতকাল দুপুর ১২টায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। এ সময় যাত্রীদের পাটুরিয়া প্রান্ত থেকে ফেরিতে গাদাগাদি করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে আসতে দেখা যায়। এ ছাড়া দৌলতদিয়া প্রান্তে এসে গণপরিবহন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পড়ে অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা, মাহিন্দ্রা, মোটরসাইকেলসহ বিভিন্ন বাহনে যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন। এদিকে দৌলতদিয়া প্রান্ত থেকেও যাত্রীরা নদী পার হয়ে ঢাকায় যাচ্ছেন। তবে ঘাটে ছোট গাড়ির চাপ থাকলেও নেই কোনো সিরিয়াল। এ ছাড়া সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

মুন্সীগঞ্জ : করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে কঠোর লকডাউনের পঞ্চম দিনেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীর চাপ বেড়েছে। শাটডাউনের ঘোষণায় মানুষ বাড়ি ফেরার চেষ্টা করছেন। এ কারণে গত কয়েক দিনের তুলনায় মাওয়ার শিমুলিয়া ঘাটে মানুষের চাপ বেড়েছে কয়েক গুণ। ফেরিতে পারাপার হচ্ছেন হাজারো মানুষ। ফেরিতে পণ্যবাহী ট্রাক ও জরুরি যানবাহন থেকে যাত্রীর সংখ্যাই বেশি। তবে কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। আবার অনেকে মুখে মাস্কও পরেননি। গতকাল সকালে এমন চিত্র দেখা গেছে।

যাত্রী লিমন সরদার বলেন, ‘কঠোর লকডাউনে কাজ বন্ধ ও এর পরিসর বাড়তে পারে বলে আগেই পরিবার নিয়ে বাড়িতে যাচ্ছি। তবে মানিকগঞ্জে লকডাউন চলায় অনেক কষ্টে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে পাটুরিয়ায় এসে নদী পার হয়েছি। কিন্তু রাজবাড়ীতে চলছে লকডাউন। ফলে গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছি। বিভিন্ন বাহনে চলাচল করায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।’

সিলেট : কঠোর লকডাউন শুরুর আগেই শপিংয়ের জন্য গতকাল সাধারণ মানুষ ছুটেছেন বাজারে। তাই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেশির ভাগ মানুষ পুরো মাসের বাজার একসঙ্গে করে নিচ্ছেন। ক্রেতাদের ধারণা, কঠোর লকডাউন শুরু হলে নানা অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেবেন। তাই আগেভাগেই তারা মাসের বাজার করে নিচ্ছেন। সিলেটের একমাত্র পাইকারি বাজার কালিঘাটেও দিনভর ছিল উপচে পড়া ভিড়। সিলেট নগর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীরা এসে ট্রাক ভরে বাজার নিতে দেখা গেছে। ফলে কালিঘাটের ভিতর ট্রাক ও পিকআপের দীর্ঘ লাইন দেখা যায়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় আবদুল কাইয়ুম বলেন, সিএনজি করে ভেঙে ভেঙে যাচ্ছি। একই পথের যাত্রী আলী আকবর জানান, ডিমের গাড়ির সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে। গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি এলে সেই গাড়িতে করে বাড়ি যাব।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৪টি ফেরির মধ্যে ১২টি ফেরি দিয়ে জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন পারাপার করা হচ্ছে। এসব যানবাহন পারাপারের সময় কিছু সাধারণ যাত্রী পারাপার হচ্ছেন। তবে ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর কোনো চাপ নেই।

Previous Post

মজিবর রহমান বিশ্বাস এক অগ্নি দীপক কবি, লেখক ও মানুষের কথা—ডা. অলোক মজুমদার

Next Post

বর্ষায় চুল ও ত্বকের যত্ন — জেসমিন জাহান

Admin

Admin

Next Post
বর্ষায় চুল ও ত্বকের যত্ন — জেসমিন জাহান

বর্ষায় চুল ও ত্বকের যত্ন — জেসমিন জাহান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 6 8 4
Users Today : 17
Views Today : 17
Total views : 180716
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In