বিমানের সৌদিগামী ফ্লাইট স্থগিত
বিভাগীয় সম্পাদক ● আজ ২০ মে থেকে আগামী ২৪ মে পর্যন্ত সৌদি আরবে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হোটেলে কোয়ারেন্টিনসহ সৌদি সরকারের বিভিন্ন শর্তারোপের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ ২০ মে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৃহস্পতিবার ২০ মে থেকে সোমবার ২৪ মে পর্যন্ত স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন্য নিকটবর্তী যেকোনও বিমান অফিসে যোগাযোগ করতে হবে।’





Users Today : 33
Views Today : 35
Total views : 186452
