• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, জুন ১০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

জীবন-জীবিকার প্রয়োজনে স্বাস্থ্যঝুঁকি নিয়েই ঢাকা ফিরছে মানুষ

Admin by Admin
মে ১৭, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
জীবন-জীবিকার প্রয়োজনে  স্বাস্থ্যঝুঁকি নিয়েই ঢাকা ফিরছে মানুষ
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

জীবন-জীবিকার প্রয়োজনে স্বাস্থ্যঝুঁকি নিয়েই ঢাকা ফিরছে মানুষ

RelatedPosts

শিক্ষা ভাবনা ●মাধ্যমিক বিদ্যালয়গুলোতে খ্রিষ্টিয়ান ধর্ম শিক্ষক প্রসঙ্গে ○ মিথুশিলাক মুরমু

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

আগের বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

বিভাগীয় সম্পাদক ● জীবন-জীবিকার প্রয়োজনে স্বাস্থ্যঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরতে শুরু করেছেন গ্রামের বাড়িতে আপনজনের সঙ্গে ঈদ কাটাতে যাওয়া মানুষ। আজ ১৭ মে সোমবার সকালে উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে ঢাকার প্রবেশমুখ গাবতলীতে মানুষজনের ফেরার এ দৃশ্য দেখা যায়। করোনা সংক্রমণরোধে দূরপাল্লার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় যাত্রীরা ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে শত ভোগান্তি এবং করোনার স্বাস্থ্যঝুঁকি নিয়ে রাজধানীতে প্রবেশ করছেন।
দক্ষিণবঙ্গের যশোর থেকে ছেলেকে নিয়ে ঢাকায় ফিরেছেন রোকসানা নামের এক নারী। কল্যাণপুরে যাওয়ার জন্য আমিনবাজারে অপেক্ষারত রোকসানার সঙ্গে কথা বলে জানা যায়, তার স্বামী কল্যাণপুর থাকেন। তিনি সন্তানকে নিয়ে একাই যশোর থেকে ঢাকায় এসেছেন। বাস সাভারের হেমায়েতপুর তাকে নামিয়ে দেয়। এরপর সেখান থেকে তিনি মালপত্র এবং সন্তানকে নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় করে আমিনবাজার এসেছেন। তিনি বলেন, সংসারের জিনিসপত্র এবং বাচ্চা নিয়ে অনেক কষ্টে গাবতলী পর্যন্ত এসেছি।
উত্তরবঙ্গের নীলফামারী থেকে গতকাল রাত ৮টায় বাসে করে রওয়ানা দিয়ে ঢাকায় ফিরছেন আদাবরের বাসিন্দা রুস্তম আলি। রুস্তম আলি আলী ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তিনি বলেন, পথে কয়েকটি জায়গায় পুলিশ বাস আটকে দেয়। এরপর বাস বিভিন্ন রাস্তায় ঘুরে ভেতর দিয়ে ঢাকায় প্রবেশ করেছে। নবীনগর পর্যন্ত এসে বাস নামিয়ে দেয়। এরপর হেঁটে এবং অটোরিকশায় এ পর্যন্ত এসেছি। এর আগের কোনো ঈদে এত কষ্ট হয়নি ঢাকা থেকে বাড়ি যেতে এবং ফেরার সময়।
আমিন বাজারে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট মামুনুর রশিদ বলেন, ঢাকায় বাইরে থেকে কোনো গাড়ি ঢুকছে কিনা, তা লক্ষ্য করছি। সকাল থেকে অনুমতি না থাকায় দু’টি বড়ো বাস ডাম্পিং দেওয়া হয়েছে।
এছাড়াও আমিনবাজার ব্রিজের ওপর পুলিশ সদস্যদের ঢাকায় ফেরাদের মাস্ক পড়তে উদ্বুদ্ধ করতে দেখা যায়।
সরকারের পরামর্শ ছিল এবারের নিজ নিজ অবস্থানে থেকে ঈদে উদযযাপন করা। কিন্তু তারপরও প্রায় কোটি মানুষ এ পরামর্শ উপেক্ষা করে নানাভাবে বাড়ি গেছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, ঈদযাত্রাকে কেন্দ্র করে বাড়ি যাওয়া এবং ঢাকায় ফিরে আসার মাধ্যমে দেশে পুনরায় যেকোনো সময় করোনা সংক্রমণ বাড়তে পারে বলে মনে করছেন।

Previous Post

২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু ২৫, শনাক্ত ৩৬৩

Next Post

এই সময়ে ডেঙ্গু হলে কী করবেন

Admin

Admin

Next Post
এই সময়ে ডেঙ্গু হলে কী করবেন

এই সময়ে ডেঙ্গু হলে কী করবেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 7 2 2
Users Today : 22
Views Today : 24
Total views : 180758
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In