• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, আমাদের মৌলিক অবস্থানের ভিত্তিতে সিদ্ধান্ত আমরা নেব—পররাষ্ট্রমন্ত্রী

Admin by Admin
মে ১১, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, আমাদের মৌলিক অবস্থানের ভিত্তিতে সিদ্ধান্ত আমরা নেব—পররাষ্ট্রমন্ত্রী
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

শিক্ষা ভাবনা ●মাধ্যমিক বিদ্যালয়গুলোতে খ্রিষ্টিয়ান ধর্ম শিক্ষক প্রসঙ্গে ○ মিথুশিলাক মুরমু

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

আগের বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

বিভাগীয় সম্পাদক ● ‘আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের পররাষ্ট্রনীতি আমরা নির্ধারণ করি। যেকোনো দেশ তার বক্তব্য তুলে ধরতে পারে। দেশের মঙ্গলের জন্য আমরা কী কাজ করব না করব, আমাদের মৌলিক অবস্থানের ভিত্তিতে আমরা সে ব্যাপারে সিদ্ধান্ত নেব।’—আজ ১১ মে মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াড। এ ইস্যুতে চীনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ওই কথা বলেন।
২০০৭ সাল থেকে শুরু হওয়া কোয়াড উদ্যোগ সম্প্রতি বৈশ্বিক ভূরাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে। এ ইস্যুতে গতকাল বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ জোটকে চীনবিরোধী একটি ছোট গোষ্ঠী হিসেবে বিবেচনা করে বেইজিং। তাই চীন মনে করে, এতে যেকোনোভাবে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকা-বেইজিং সম্পর্ককে ‘যথেষ্ট খারাপ’ করবে। কোয়াডে জড়ানোর বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে চীনের সরাসরি বক্তব্য এই প্রথম।
এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনের রাষ্ট্রদূত তার দেশের অবস্থানের কথা বলেছেন। যে প্রতিষ্ঠানের কথা উনি বলছেন, সেই প্রতিষ্ঠানের (কোয়াড) কেউই এখনো আমাদের অ্যাপ্রোচ করেনি। এটি একটু আগ বাড়িয়ে বলাবলি হয়েছে। তবে এটা নিয়ে বিশেষ বক্তব্য নেই।’
এ কে আব্দুল মোমেন বলেন, ‘এমনিতে চীন কখনো অন্যের বিষয়ে নাক গলায় না। আর এ রকম অ্যাগ্রেসিভ কখনো কাউকে বলতে শুনিনি। এটা খুবই দুঃখজনক। আমরা কী করব, না করব সেটা আরেকজন বড় করে বলছেন। দেশের মঙ্গলের জন্য যেটা প্রয়োজন, সেটাই আমরা করব।’ তিনি বলেন, ‘চীনের কাছ থেকে আমরা এ ব্যবহার আশা করিনি।’
চীনের রাষ্ট্রদূতকে এ বক্তব্যের জন্য কোনো বার্তা দেওয়া হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কী করি না করি, সেটা সব সময় মিডিয়াকে বলি না। উই হ্যাভ ডিফারেন্ট ওয়ে অব ডুয়িং থিঙ্কস। আমরা জানি, আমরা কী করব। সবকিছু বলে দিলে তো মহামুশকিল।’
গত মাসের শেষ সপ্তাহে ঢাকায় সংক্ষিপ্ত সফরে এসে চীনের প্রতিরক্ষামন্ত্রী কোয়াড নিয়ে তাঁর দেশের উদ্বেগের কথা বাংলাদেশের রাষ্ট্রপতিকে জানিয়েছিলেন। এ অঞ্চলে কোয়াড যাতে আধিপত্য বিস্তার করতে না পারে, সে জন্য দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়ে বেইজিংয়ের প্রত্যাশার কথাও জানিয়েছিলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী।
গতকাল সোমবার ঢাকায় কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় চীনের রাষ্ট্রদূত আবারও কোয়াড নিয়ে বেইজিংয়ের আপত্তির কথা তুলে ধরলেন। কোয়াড প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান কী ছিল, জানতে চাইলে চীনের রাষ্ট্রদূত তা এড়িয়ে যান। তবে তিনি বলেন, চীন সব সময় মনে করে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াড হচ্ছে চীনবিরোধী একটি ছোটো জোট। এটি চীনবিরোধী একটি ছোটো ক্লাব। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছে জাপান।
কোয়াড থেকে বাংলাদেশকে দূরে থাকার পরামর্শ দিয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘আমরা মনে করি, এই ছোটো ক্লাবে বাংলাদেশের কোনোভাবে অংশগ্রহণ করাটা ঠিক হবে না। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট খারাপ হবে।’

Previous Post

বাংলাদেশের যাত্রীবাহী বিমান কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা

Next Post

উন্মুক্ত স্থানে ঈদ জামাত করার পরামর্শ

Admin

Admin

Next Post
উন্মুক্ত স্থানে ঈদ জামাত করার পরামর্শ

উন্মুক্ত স্থানে ঈদ জামাত করার পরামর্শ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 7 2 8
Users Today : 28
Views Today : 32
Total views : 180766
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In