বিভাগীয় সম্পাদক ■ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে চীনে উদ্ভাবিত সিনোফার্ম ভ্যাকসিন জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।
মহাপরিচালক জানান, চীন প্রথম দফায় ৫ লাখ ডোজ দিচ্ছে। এর বাইরে আগামী দুই সপ্তাহে চীনের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে।
এর আগে গত ২৭ এপ্রিল মঙ্গলবার রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিন দেশে প্রয়োগের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর।





Users Today : 12
Views Today : 13
Total views : 184061
