• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

মজুদ টিকায় চলবে ‘দুই সপ্তাহ’

Admin by Admin
এপ্রিল ২৪, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
টিকার দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই— সেব্রিনা ফ্লোরা
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

বিভাগীয় সম্পাদক ■ বাংলাদেশে করোনাভাইরাসের টিকা যে হারে প্রয়োগ করা হচ্ছে, তাতে মজুদ টিকা দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তাঁরা বলছেন, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে কেনা টিকার পরের চালান কবে আসবে তা অনিশ্চিত। নতুন টিকা না এলে টিকাদান কার্যক্রম স্থগিত রাখাতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ৭ ফেব্রুয়ারি গণ টিকাদান কার্যক্রম শুরুর পর ২২ এপ্রিল পর্যন্ত ৭৭ লাখ ৪৬ হাজার ৬৬১ জন টিকা নিয়েছেন।
ভারত থেকে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ডোজ টিকা এসেছে। সে হিসাবে এখন মজুদ আছে ২৪ লাখ ৫৩ হাজার ৩৩৯ ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, এখন যে টিকা আছে তাতে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেওয়া যাবে। এরই মধ্যে নতুন টিকা আনার বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে।
৮ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ শুরুর পর থেকে ১৫ দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এর মধ্যে তিন দিন টিকাদান বন্ধ ছিল। ১২ দিনে মোট ২১ লাখ ৭৭ হাজার ৯৫৮ ডোজ প্রয়োগ হয়েছে।
দৈনিক গড়ে টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৯৫ জন। সে হিসেবে মজুদ ২৪ লাখ ৫৩ হাজার ৩৩৯ ডোজ টিকা সাড়ে ১৩ দিনেই শেষ হয়ে যেতে পারে।
সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে গত বছরের নভেম্বরে চুক্তি করে বাংলাদেশ। ওই টিকা সরবরাহের দায়িত্বে আছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসে তিন কোটি ডোজ টিকা পাওয়ার কথা ছিল বাংলাদেশের। জানুয়ারিতে ৫০ লাখ ডোজ দেশে এলেও বিপুল চাহিদা আর বিশ্বজুড়ে টিকার সঙ্কটের মধ্যে ফেব্রুয়ারির চালানে বাংলাদেশ ২০ লাখ ডোজ হাতে পায়। এরপর আর কেনা টিকা আর আসেনি।
এর বাইরে ভারত সরকার দুই দফায় উপহার হিসেবে দিয়েছে মোট ৩২ লাখ ডোজ, সেগুলোও সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, যার মধ্যে ১২ লাখ ডোজ এসেছে গত ২৬ শে মার্চ।

টিকা না এলে কি হবে?

RelatedPosts

মতামত ● লোভ দেখিয়ে কি খ্রিস্টান করা যায়! ○ মিথুশিলাক মুরমু

মতামত ● শিশুর হাতে স্মার্টফোন : প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে ○ মোজাহিদ হোসেন

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ বন্যা কবলিত, প্রাণহানীর সংখ্যা বেড়ে ৫১

স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসির লাইন ডিরেক্টর ডা. রোবেদ আরও জানান, “আপনার কাছে যদি কিছু না থাকে তখন কী করবেন। তখন তো স্থগিত রাখতে হবে। কিন্তু এর মধ্যে চেষ্টা করা হচ্ছে যাতে কোনো গ্যাপ না হয়। টিকা যেন এর আগেই চলে আসে।”
সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৩ কোটি ডোজ টিকার মধ্যে ৭০ লাখ ডোজ এসেছে। ২ কোটি ৩০ লাখ ডোজ টিকা কবে আসবে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।
টিকার পরবর্তী চালান বিষয়ে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর বেক্সিমকোর ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা জানিয়েছেন, “আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো হালনাগাদ তথ্য নেই। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে পরবর্তী আপডেট পেলে আপনাদের জানাব।”
টিকা পাওয়ার অনিশ্চয়তার মধ্যে ভারত থেকে টিকা আনতে সরকারের সহায়তা চেয়েছে বেক্সিমকো। ১৮ এপ্রিল ভারত সরকারকে অনুরোধ করতে বেক্সিমকো ফার্মার পক্ষে সরকারকে চিঠি দেওয়া হয়েছে।
এ চিঠির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “আমরা যতটুকু করার চিঠিপত্র যা দেওয়ার সেটাতো… একাধিকবার চিঠি দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও ভারতের প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তখন তাকে বলেছেন। আমাদের ফরেইন মিনিস্ট্রি লেভেলে বলাবলি হয়। আর কীভাবে হেল্প করব? এটা তো বেক্সিমকোরও দায়িত্ব, তারা লোকাল এজেন্ট। সুতরাং দায়িত্ব তো তাদের।”
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ অনেক দেশের আগেই টিকাদান শুরু করেছে। কিন্তু মাঝখানে এসে টিকা আসা বন্ধ হয়ে যাবে যাবে সেটা ধারণায় ছিল না। এটা আনফরচুনেট। ভারতের নিজেদের যেহেতু ক্রাইসিস শুরু হয়েছে। এ কারণে তার এক্সপোর্ট স্টপ করে রেখেছে। বাংলাদেশ ভারতের বিকল্প হিসেবে চীন ও রাশিয়া থেকে টিকা আনার চেষ্টা করছে। বর্তমান পরিস্থিতিতে টিকাদান কার্যক্রমের অনিশ্চতার বিষয়ে জাহিদ মালেক, “এ কারণে এখন আমরা সেকেন্ড ডোজের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি।”

Previous Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা হবে অনলাইনে

Next Post

ইরাকে হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

Admin

Admin

Next Post
ইরাকে হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

ইরাকে হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 1 5 6 2
Users Today : 29
Views Today : 49
Total views : 184142
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In