বিভাগীয় সম্পাদক ■ করোনা সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় ৯৮ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ১৪ জন। আজ ২২ এপ্রিল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৪২৯ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৬৩ শতাংশ।
এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ৭৮১ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।
গতকাল বুধবার করোনায় ৯৫ জনের মৃত্যু হয়েছিল এবং ৪ হাজার ২৮০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।





Users Today : 8
Views Today : 16
Total views : 184396
