করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আশি ও নব্বইয়ের দশকে দাপুটে নায়ক আলমগীর। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ও সংগীতশিল্পী রুনা লায়লা।
আজ বিকেল পৌনে ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুনা লায়লা জানান, ঢাকার একটি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন আলমগীর। নার্স ও হাসপাতালের কর্মীরা সার্বক্ষণিক তাঁর খেয়াল রাখছেন।
রুনা লায়লা জানান, আলমগীর এখন মোটামুটি ভালো আছেন। তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই গায়িকা। তাঁর আশা, সবার প্রার্থনায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন আলমগীর।
গত ১৭ এপ্রিল করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন আলমগীর-রুনা লায়লা দম্পতি। তাঁদের সঙ্গে একই দিনে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর ও তাসবির আহমেদ।
আলমগীর শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।





Users Today : 128
Views Today : 165
Total views : 182013
