বিভাগীয় সম্পাদক ■ ভারতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বেড়েই চলেছে। বুধবার সকালে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক লাখ ৮৪ হাজার ৩৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। ভারতে এ নিয়ে টানা অষ্টম দিনের মতো দৈনিক শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ২৭ জনের।
সর্বশেষ এ হিসাব অনুযায়ী, করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট ১ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ৭২ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৩ লাখ ৩৬ হাজার ৩৬ জন।
প্রায় সবগুলো রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই বিভিন্ন রাজ্যে শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে। সংক্রমণের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। ভোটের মৌসুমে রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।
সেপ্টেম্বরে যখন নতুন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলো অনেকেই সিদ্ধান্ত নিলেন মহামারি শেষ হয়ে গেছে। মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি সবাই ভুলে গেলেন। সরকারও ঝুঁকির বিষয়ে মিশ্র বার্তা দিয়েছে। ফেব্রুয়ারিতে যখন আবার সংক্রমণ বাড়তে শুরু করলো তখন কর্তৃপক্ষও দোটানায় পড়ে যায়। সরকারের দ্বিধামূলক অবস্থানের ফলে ঝুঁকি মোকাবিলায় ব্যর্থতা এসেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বেগজনক হারে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন। কিন্তু গত কয়েক সপ্তাহ তিনি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বড়ো বড়ো জনসমাবেশ করেছেন, যেগুলোতে লাখো কর্মী-সমর্থক মাস্ক ছাড়াই উপস্থিত হয়েছে।
কেন্দ্রীয় সরকার হিন্দু ধর্মালম্বীদের উৎসব কুম্ভ মেলা জনগণকে সমবেত হওয়ার অনুমতি দেয়। গঙ্গা নদীতে কয়েক লাখ পুণ্যার্থী অংশ নেন। এই আয়োজন করোনার সুপারস্প্রেডারে পরিণত হতে পারে উদ্বেগ প্রকাশ করলে রাজ্যটির বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী তিরাথ সিং রাওয়াত বলেছিলেন, ঈশ্বরের প্রতি বিশ্বাসের ফলে ভাইরাসের ভয় দূর হবে। ষংবাদ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স।





Users Today : 161
Views Today : 172
Total views : 177575
