বিবর্তন ডেস্ক (বি. স.) ● গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩ হাজার ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ১৯৭ জন। মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন।
আজ ৮ জুলাই বুধবার দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৮৮৩টি , নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৬৭২টি। এখন পর্যন্ত আট লাখ ৮৯ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৯৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং আট জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ এক হাজার ৭৪১ জন এবং নারী ৪৫৬ জন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে তিন জন, রাজশাহী বিভাগে তিন জন, খুলনা বিভাগে ৯ জন, সিলেটে চার জন এবং রংপুরে এক জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন আট জন।
বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে এক জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭৯২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৮৫৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০৯ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ১৬ হাজার ২৮৭ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৩৩ হাজার ১৪৩ জনকে। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৬৯১ জনকে। এখন পর্যন্ত ৩ লাখ ৮৪ হাজার ২৯৯ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৩ হাজার ১৩৪ জন, এখন পর্যন্ত মোট ছাড় পেয়েছেন তিন লাখ ২১ হাজার ৩০১ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬২ হাজার ৯৯৮ জন।দেশে এখন ৭৫টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।
করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আপনার সুরক্ষা আপনার হাতে। জনসমাগম এড়িয়ে চলুন, সাবান–পানি দিয়ে বারবার হাত ধোয়ার নিয়ম মানুন। নিয়মিত ব্যায়াম, ভালো সিনেমা দেখে মানসিক স্বাস্থ্য ভালো রাখুন।’





Users Today : 172
Views Today : 217
Total views : 182065
