• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, জুন ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

২৪ ঘণ্টায় মৃত্যু ৫৫, নতুন শনাক্ত ৩ হাজার ২৭

২৪ ঘণ্টায় মৃত্যু ৫৫, নতুন শনাক্ত ৩ হাজার ২৭

Admin by Admin
জুলাই ৭, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
দেড় লাখ ছাড়াল করোনা সংক্রমণ
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিবর্তন ডেস্ক (বি. স.) ● দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ১৫১ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ ৭ জুলাই মঙ্গলবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৯১টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৪৬ জন পুরুষ এবং ৯ জন নারী। এখন পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ এক হাজার ৭০৩ জন এবং নারী ৪৪৮ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭, চট্টগ্রাম বিভাগে ১২, বরিশাল বিভাগে ২, রাজশাহী বিভাগে ২, খুলনা বিভাগে ৭, সিলেটে ২, রংপুরে ২ এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে ৩৯ জন এবং বাসায় ১৫ জন মারা গেছেন। এছাড়া একজন হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮০২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৮৭৩ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ৭২৩ জন এবং এখন পর্যন্ত ১৫ হাজার ৪৭৮ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৩২ হাজার ৩৫১ জনকে।
গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৪৩৮ জনকে। এখন পর্যন্ত ৩ লাখ ৮১ হাজার ৬০৮ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯৮ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ১৮ হাজার ১৬৭ জন ছাড় পেয়েছেন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬৩ হাজার ৪৪১ জন।
করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে টিকাদান চালু আছে। সবাই টিকা নিশ্চিত করতে কেন্দ্রে আসুন।

Previous Post

চলে গেলেন এন্ড্রু কিশোর

Next Post

রাজধানীর রিজেন্ট হাসপাতালের অফিস সিলগালা

Admin

Admin

Next Post
রাজধানীর রিজেন্ট হাসপাতালের অফিস সিলগালা

রাজধানীর রিজেন্ট হাসপাতালের অফিস সিলগালা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 9 9 1 7
Users Today : 245
Views Today : 293
Total views : 182141
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In