• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছাতে পারে—ড. ফাউচি

যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছাতে পারে—ড. ফাউচি

Admin by Admin
জুলাই ১, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছাতে পারে—ড. ফাউচি
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ইয়েমেনে হুথিদের হামলায় প্রাণহানি ৭৩

ইতহাস-ঐতিহ্য ● সাঁওতালদের দাশাই নাচের ইতিহাস ও ঐতিহ্য ○ মিথুশিলাক মুরমু

মতামত ● আদিবাসী জরিপে শুধু সংখ্যা নয়, উঠে আসুক অস্তিত্ব, পরিচয় ও অধিকারের প্রশ্ন ■মিথুশিলাক মুরমু

সময়ের বিবর্তন (বি. স.) ● যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। মঙ্গলবার সিনেট কমিটির এক শুনানিতে তিনি বলেন, পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে, তাতে দৈনিক আক্রান্তের সংখ্য ১ লাখে পৌঁছালেও তিনি বিস্মিত হবেন না। খবর বিবিসি প্রতিবেদন।
করোনা মহামারিতে বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৩৪ হাজার ৪৩২ এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের। জুন মাসের শুরুতে কয়েকটি অঙ্গরাজ্যে সংক্রমণ ঠেকাতে জারি করা বিধিনিষেধ শিথিল করে অর্থনীতি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গত কয়েকদিন ধরে ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবারও যুক্তরাষ্ট্রে একদিনে ৪০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ফলে মহামারি মোকাবিলায় দেশটির বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনায় বাধ্য হয়েছে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন।
মঙ্গলবার ফাউচি সতর্ক করে বলেন, মার্কিন নাগরিকদের অনেকেই মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছেন না। নতুন করে যারা আক্রান্ত হচ্ছে তাদের অর্ধেকেরই বসবাস চারটি অঙ্গরাজ্যে। ফাউচি জানান, ফ্লোরিডা, অ্যারিজোনা, টেক্সাস ও ক্যালিফোর্নিয়া হলো করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত অঙ্গরাজ্য। তিনি আক্ষেপ করে বলেন, ‘স্পষ্টত, এ মুহূর্তে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই।’
বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুলগুলো খুলে দেওয়া ও ব্যবসায়িক কার্যক্রম চালুর প্রচেষ্টা নিয়ে সতর্ক করেছেন ফাউচি। তিনি বলেন, ‘আমি যথাযথভাবে আভাস দিতে পারছি না, তবে এটা বলতে পারি পরিস্থিতি খুব ভয়াবহ হবে। সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ, আপনার দেশের একটি অংশে যদি মহামারি দেখা দেয় এবং অপর অংশ স্বাভাবিক কার্যক্রম চালায়, তখন তারাও সংক্রমণের ঝুঁকিতে পড়ে যায়।’
মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনে দ্রুত গতিতে গবেষণা ও পরীক্ষা চলছে। বেশ কয়েকটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা চালানোর ধাপে পৌঁছেছে। তবে ড. ফাউচি সতর্কতা জানিয়ে বলছেন, আমরা নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পেয়ে যাব তার কোনও নিশ্চয়তা নেই। ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে তিনি মার্কিন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

Previous Post

দুই মাসে খাবার খরচ ২০ কোটি টাকা, এই খবর ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত—ঢামেক

Next Post

হলি আর্টিজান হামলা—মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায়

Admin

Admin

Next Post
হলি আর্টিজান হামলা—মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায়

হলি আর্টিজান হামলা—মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 5 2 4 6
Users Today : 52
Views Today : 57
Total views : 188584
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In