বিবর্তন ডেস্ক (বি. স.) ● দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৯ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জনের। সব মিলিয়ে মারা গেছেন ১ হাজার ৪৬৪ জন।
আজ রবিবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।
ব্রিফিংয়ে জানান হয়েছে, তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭১০টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি। এখন পর্যন্ত মোট ছয় লাখ ১২ হাজার ১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৩১ জন। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৬৬ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং চার জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চার জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয় জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন ছয় জন।
অঞ্চল বিবেচনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে দুই জন, খুলনা বিভাগে চার জন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে একজন এবং বরিশাল বিভাগে চার জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬৩১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৯০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৩৫৬ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন সাত হাজার ৬২৪ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৮১৯ জনকে। এখন পর্যন্ত তিন লাখ ৩৯ হাজার ৫৮৩ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন দুই হাজার ১৩২ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন দুই লাখ ৭৬ হাজার ৩৭৮ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬৩ হাজার ২০৫ জন।
দেশে ৬০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।
করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আপনার সুরক্ষা আপনার হাতে। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁরা মনোবল ধরে রাখুন।’





Users Today : 49
Views Today : 53
Total views : 182202
