• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

বগুড়ায় অক্সিজেন ‘ফ্লো মিটার’ চুরি, হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ও ক্লিনিক ব্যবস্থাপক গ্রেপ্তার

Admin by Admin
জুন ২১, ২০২০
in প্রচ্ছদ, সারাদেশ
0 0
0
বগুড়ায় অক্সিজেন ‘ফ্লো মিটার’ চুরি, হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ও ক্লিনিক ব্যবস্থাপক গ্রেপ্তার
0
SHARES
42
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবর্তন ডেস্ক (বি. স.) ● বগুড়ার কোভিড-১৯ চিকিৎসায় নির্ধারিত সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার থেকে ‘ফ্লো মিটার’ চুরির অভিযোগে হীরালাল (৪০) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোরাই সরঞ্জাম কেনার দায়ে গ্রেপ্তার করা হয়েছে শহরের একটি বেসরকারি ক্লিনিকের ব্যবস্থাপকসহ আরও এক কর্মচারীকে। পাশাপাশি হাসপাতাল থেকে চুরি যাওয়া দুটি ‘ফ্লো মিটার’ উদ্ধার করা হয়েছে।

RelatedPosts

মতামত ° আদিবাসী দিবস: বরেন্দ্রভূমির আদিবাসীদের চাপা কান্না > মিথুশিলাক মুরমু

মতামত ► বিশ্বকাপ ফুটবল ও বাংলাদেশ : বিনোদনের পরিবর্তে মৃত্যু কেন? ◄ মোজাহিদ হোসেন

চালের ভাণ্ডার নওগাঁয় কেজিতে ৯০ টাকা বেড়েছে সুগন্ধি আতপ চালের দাম

শনিবার বেলা ১১টার দিকে শহরের ঠনঠনিয়া মায়া মোটরস এলাকা থেকে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হীরালালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে ঠনঠনিয়া এলাকার শান্ত পলি ক্লিনিকে বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া দুটি ফ্লো মিটার উদ্ধার করে। সেখান থেকে পুলিশ ক্লিনিকের ব্যবস্থাপক ফেরদৌস আলম (৪০) এবং ক্লিনিকের কর্মচারী ঠান্ডু মিয়াকে (৫০) গ্রেপ্তার করে। ক্লিনিক ব্যবস্থাপক ফেরদৌস আলমের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দহিলা গ্রামে এবং ঠান্ডু মিয়ার বাড়ি শাজাহানপুর উপজেলার পারটেখুর গ্রামে।

সরতারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন কোভিড রোগীদের অক্সিজেন দেওয়ার কাজে ব্যবহৃত হয় ‘ফ্লো মিটার’। এই যন্ত্রের মাধ্যমে অক্সিজেনের প্রবাহ পরিমাপ করা হয়। গ্রেপ্তার কর্মচারী ‘ফ্লো মিটার’ দুটি তিন হাজার টাকায় ওই ক্লিনিকে বিক্রি করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক আমিন জানান, হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি একজন চিকিৎসকের অক্সিজেন নেওয়ার কথা বলে সংশ্লিষ্ট ওয়ার্ডের নার্স স্টেশন থেকে পরিচ্ছন্নতাকর্মী হীরালাল একটি ফ্লো মিটার চেয়ে নেন। এ ছাড়া আরেকটি ওয়ার্ডের নার্সদের কাছ থেকে আরেকটি ফ্লো মিটার চেয়ে নেন। এ দুটি ফ্লো মিটার হাসপাতাল থেকে চুরি করে বাইরের একটি ক্লিনিকে বিক্রি করে দেন। এ ছাড়া অক্সিজেনের একটি খালি সিলিন্ডার চুরি করার উদ্দেশ্যে হাসপাতালের কাছে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়। পরিচ্ছন্নতাকর্মী হীরালাল আগেও নানা জিনিস চুরি করায় তাঁর ওপর সন্দেহ হয়। হীরালালকে জিজ্ঞাসাবাদ করলে হাসপাতাল থেকে দুটি ফ্লো মিটার চুরির করে বাইরের একটি ক্লিনিকে বিক্রির কথা স্বীকার করেন। শুক্রবার রাতে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ফ্লো মিটার চুরির ঘটনায় সদর থানা পুলিশ প্রথমে পরিচ্ছন্নতাকর্মী হীরালালকে আটক করে। হীরালাল স্বীকার করে, হাসপাতাল থেকে চুরি করা দুটি ফ্লো মিটার তিনি তিন হাজার টাকায় শহরের শান্ত পলি ক্লিনিকে বিক্রি করে দিয়েছেন। পরে শান্ত পলি ক্লিনিকে অভিযান চালিয়ে চোরাই দুটি ফ্লো মিটার পুলিশ উদ্ধার করে। এ সময় সরকারি হাসপাতালের চোরাই ফ্লো মিটার কেনার কথা স্বীকার করলে ক্লিনিক ব্যবস্থাপক ফেরদৌস আলম এবং কর্মচারী ঠান্ডু মিয়াকেও গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, তিনজনকেই মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিনের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাদের তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Previous Post

বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি করোনায় আক্রান্ত

Next Post

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩ হাজার ৫৩১, মৃত্যু ৩৯

Admin

Admin

Next Post
দেশে করোনা শনাক্ত ২৫ হাজার ছাড়াল—২৪ ঘণ্টায় শনাক্ত ১২৫১, মৃত্যু ২১

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩ হাজার ৫৩১, মৃত্যু ৩৯

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 2 4 1 6
Users Today : 21
Views Today : 24
Total views : 185260
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In