বিবর্তন ডেস্ক (বি. স.) ● দেশে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত সর্বমোট ৩০ হাজার ২০৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ২৪ জন। একদিনে মৃত্যুর দিক দিয়ে এটাই সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মারা গেলেন ৪৩২ জন।
আজ শুক্রবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সার্বিক পরিস্থিতি সম্পর্কিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান ।
নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন একজন করে।
২৪ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে মারা গেছেন আট জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।
মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন , ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৮ জন। এ নিয়ে মোট ৬ হাজার ১৯০ জন সুস্থ হয়েছেন।
ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭২৭ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন ৪৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে।১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা অনলাইন ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। নাসিমা সুলতানা বলেন, প্রয়োজন ছাড়া ঘরে অবস্থান করুন।বাইরে চলাচল বন্ধ রাখুন।





Users Today : 121
Views Today : 132
Total views : 182491
